Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

তারাসুন্দরীর ভূমিকায় গার্গী

এবার তাঁর হাত ধরে পথচলা শুরু হল নতুন নাট্য প্রযোজনা সংস্থার।

তারাসুন্দরীর ভূমিকায় গার্গী
  • ৬ অক্টোবর, ২০২৫ ২০:১০
Prefer us on Google

সবসময় নতুনত্বের সন্ধানে থাকেন অভিনেত্রী গার্গী রায়চৌধুরী। এবার তাঁর হাত ধরে পথচলা শুরু হল নতুন নাট্য প্রযোজনা সংস্থার। নাম ‘থিয়েটার প্লাস’। সংস্থার প্রথম নিবেদন ‘তারাসুন্দরী’। সদ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রকাশিত হল প্রথম নাটকের পোস্টার। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই কাজে সূত্র, সম্পাদনা ও উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন তিনি।

Advertisement

বাংলা নাট্য ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র তারাসুন্দরী দেবীকে কেন্দ্র করে তৈরি এই নাটকে একক অভিনয়ে থাকবেন গার্গী। আগামী নভেম্বরে জিডি বিরলা সভাঘরে মঞ্চস্থ হবে এই নাটক। সামাজিক প্রতিবন্ধকতা পেরিয়ে মর্যাদা ও শিল্পীসত্তার জন্য লড়াইকে বেছে নিয়েছিলেন তারাসুন্দরী। অভিনেত্রী, গায়িকা, নৃত্যশিল্পী— ঊনবিংশ শতাব্দীর বাংলায় তিনি ছিলেন মহীরুহ। নাট্যমঞ্চে মেয়েদের সাহস জুগিয়েছিলেন তিনি। এমনই এক অসাধারণ নারীর জীবনযাত্রা, সাফল্য, আত্মসম্মানের লড়াইকে মঞ্চে ফুটিয়ে তুলবেন গার্গী। তাঁর কথায়, ‘তারাসুন্দরী কেবল একজন অভিনেত্রীই নন, তিনি সাহসিকতার প্রতীক। তাঁর জীবনের গল্প মঞ্চে তুলে ধরা আমার শ্রদ্ধার্ঘ্য। থিয়েটার প্লাস-এর মাধ্যমে আমি এমন ব্যক্তিদের গল্প বলতে চাই, যাঁদের অবদান আমাদের ইতিহাসে অমূল্য।’ 
নাটকটির রচয়িতা উজ্জ্বল চট্টোপাধ্যায়। সঙ্গীতের দায়িত্বে রয়েছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। মঞ্চসজ্জায় সৌমিক-পিয়ালী, আলোয় সৌমেন চক্রবর্তী, পোশাকে অভিষেক রায়, ভিজ্যুয়াল ডিজাইনে একতা ভট্টাচার্য ও মঞ্চ নিয়ন্ত্রণে অম্বরীশ দাস।  

Advertisement
সম্পর্কিত সংবাদ