থানে: প্রায় ১৫ দিন আটকে রেখে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল মহারাষ্ট্রের থানেতে। ২১ বছরের ওই তরুণীকে মাদক খাইয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরে কল্যাণের গেস্ট হাউসেও আটকে রেখে ওই তরুণীর উপর অত্যাচারের অভিযোগ ওঠে। এই ঘটনায় তরুণীর ঠাকুমা থানের টিতওয়ালা থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু তারপরও পুলিস কোনও ব্যবস্থা নেয়নি। অবশেষে তিনি সমাজকর্মী রানি কাপোটের সঙ্গে যোগাযোগ করেন। গত ৫ মে তাঁর সহযোগিতায় থানের পুলিস সুপারের (গ্রামীণ) দ্বারস্থ হন ওই বৃদ্ধা। পুলিস সুপার তখন অফিসে ছিলেন না। অতিরিক্ত পুলিস সুপারের সঙ্গে তাঁরা দেখা করেন। অতিরিক্ত পুলিস সুপারের নির্দেশে পুলিস অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে।



