শারদ উৎসব বাঙালির জীবনে কেবল আনন্দ নয়, বিশ্বাস ও সম্পর্কেরও প্রতীক। পুজোর রান্নায় আলাদা আমেজ তৈরি হয় প্রায় সব বাঙালির হেঁশেলে। পুজোর ভোগ থেকে আত্মীয়-স্বজনের জন্য বিশেষ পদ— সবেতেই চাই খাঁটি স্বাদ। রান্নার স্বাদ বাড়ে মশলা ও রাঁধুনির হাতের গুণে। আর ভোজনরসিক বাঙালির কথা ভেবেই মশলা তৈরি করে গণেশ। সংস্থার দাবি, বাঙালিকে সেরা স্বাদের সন্ধান দিতে আধুনিক কালার সর্টার টেকনোলজির সাহায্যে মশলা তৈরি করে তারা। মশলার প্রত্যেক দানা রান্নায় আনে সঠিক রং এবং অতুলনীয় স্বাদ। যে কোনও সাধারণ রান্নাকে পরিপূর্ণ করে মশলা। তাই খাঁটি মশলার কদর ভারতে আদি যুগ থেকেই রয়েছে। এবার পুজোয় গণেশ মশলার সম্ভারে পাবেন খাঁটি হলুদ, কাশ্মীরি লাল লঙ্কা, শাহী গরমমশলা, চিকেন মশলা, বিরিয়ানি মশলা ইত্যাদি। যা প্রতিটি পদকে করে তুলবে আরও অনন্য।



