Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

অস্ট্রেলিয়ায় গান্ধীমূর্তি চুরি, নিন্দা ভারতের

অস্ট্রেলিয়ার মেলবোর্নের রোভিলে এলাকায় মহাত্মা গান্ধীর মূর্তি চুরি। মঙ্গলবার ঘটনার তীব্র নিন্দা করল ভারত।

অস্ট্রেলিয়ায় গান্ধীমূর্তি চুরি, নিন্দা ভারতের
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার মেলবোর্নের রোভিলে এলাকায় মহাত্মা গান্ধীর মূর্তি চুরি। মঙ্গলবার ঘটনার তীব্র নিন্দা করল ভারত। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে কড়া পদক্ষেপ নেওয়ার আরজিও জানানো হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘রোভিলে অস্ট্রেলিয়ান ইন্ডিয়ান কমিউনিটি সেন্টারে গান্ধীজির মূর্তি চুরির ঘটনা অত্যন্ত নিন্দনীয়। স্থানীয় প্রশাসনের কাছে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও চুরি যাওয়া মূর্তিটি দ্রুত উদ্ধারের আরজি জানানো হয়েছে।

Advertisement

ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের (আইসিসিআর) তরফে অস্ট্রেলিয়ান ইন্ডিয়ান কমিউনিটি সেন্টারকে মহাত্মা গান্ধীর ব্রোঞ্জ মূর্তি উপহার দেওয়া হয়েছিল। গত ১২ জানুয়ারি রোভিলে এলাকায় মহাত্মা গান্ধীর ব্রোঞ্জ মূর্তিটি চুরি হয়ে যায়। ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। এনিয়েই এদিন সরব হল বিদেশ মন্ত্রক।

Advertisement
সম্পর্কিত সংবাদ