Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

মিশন ‘দৃষ্টি’র প্রশংসা মোদির

এলন মাস্কের সংস্থা স্পেসএক্সের ফ্যালকন ৯-এ চড়ে মহাকাশে পাড়ি দিয়েছে ‘দৃষ্টি’। এটিই বিশ্বের প্রথম অপ্টোসার প্রযুক্তির কৃত্রিম উপগ্রহ। তৈরি করেছে বেঙ্গালুরুর স্টার্টআপ সংস্থা ‘গ্ল্যাক্সআই’।

মিশন ‘দৃষ্টি’র প্রশংসা মোদির
  • ৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: এলন মাস্কের সংস্থা স্পেসএক্সের ফ্যালকন ৯-এ চড়ে মহাকাশে পাড়ি দিয়েছে ‘দৃষ্টি’। এটিই বিশ্বের প্রথম অপ্টোসার প্রযুক্তির কৃত্রিম উপগ্রহ। তৈরি করেছে বেঙ্গালুরুর স্টার্টআপ সংস্থা ‘গ্ল্যাক্সআই’। এই সাফল্যের জন্য গ্ল্যাক্সআই-এর ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর মতে, ‘মিশন দৃষ্টি’ আসলে উদ্ভাবন এবং দেশ গঠনে দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। রবিবার এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, ‘মহাকাশ অভিযানে গ্যালাক্সি আইয়ের মিশন দৃষ্টি বড়ো সাফল্য।’  শনিবার ক্যালিফোর্নিয়া থেকে দৃষ্টি মহাকাশে পাড়ি দেয়। ১৯০ কেজির এই উপগ্রহে রয়েছে ইলেক্ট্রো অপটিক্যাল সেন্সর ও সিন্থেটিক অ্যাপারচার রেডার। যার মাধ্যমে সব ঋতুতে দিন-রাত উচ্চমানের ছবি তুলতে সক্ষম হবে দৃষ্টি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ