Bartaman Logo
১০ জুন, ২০২৬

গয়ায় অনুষ্ঠান মঞ্চে গুলিতে খুন যুবক

গয়ায় অনুষ্ঠান মঞ্চে গুলিতে খুন যুবক
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
পাটনা: অনুষ্ঠান চলাকালে যুবককে গুলি করে খুন। সোমবার রাতে বিহারের গয়ার তুতুরখি গ্রামের এই ঘটনায় মৃত যুবকের নাম অঞ্জনি কুমার (২৭)। পরিবারের অভিযোগ, রাজনৈতিক শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড। এজন্য তাঁরা পিন্টু শর্মা ও মহেশ শর্মা নামে দু’জনের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। মহেশ দাউদনগরের অংগ্রাহি পঞ্চায়েতের প্রধান। জানা গিয়েছে, এদিন গ্রামে তিলক অনুষ্ঠান চলছিল। সেই উপলক্ষ্যে মঞ্চে নৃত্য পরিবেশন করছিলেন বেশ কয়েকজন তরুণী। তাঁদের টাকা দিতে মঞ্চে ওঠেন অঞ্জনি। তখনই তাঁকে লক্ষ্য করে পরপর গুলি চালানো হয়। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ