Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গাড়ি চালকের অস্বাভাবিক মৃত্যু

গাড়ি চালকের অস্বাভাবিক মৃত্যু
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম তাপসকুমার ভগত(৩৬)। বাড়ি স্বরূপগঞ্জের পঞ্চায়েতের মহেশগঞ্জ ভগত পাড়ায়। শুক্রবার গভীর রাতে ওই যুবককে বিডিও অফিসের ভিতরে একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। এরপর তাঁকে উদ্ধার করে নবদ্বীপ মহেশগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের ভাই তন্ময় ভগত বলেন, দাদা একটি প্রাইভেট চারচাকা গাড়ি চালাত। শুক্রবার রাতে দাদা বাড়ি থেকে বের হয়। যেহেতু গাড়ি চালাত, বাড়ির লোকজন ভেবেছিল দাদা ভাড়া নিয়ে অন্য কোথাও গিয়েছে। পরে বাড়ির লোকজন দেখতে পান, গাড়িটি রয়েছে। দাদা গাড়ি নিয়ে যায়নি। এরপরই খোঁজ খবর শুরু করা হয়। গাড়ির কাছে গিয়ে মোবাইলে যোগাযোগের চেষ্টা করি। বারবার মোবাইলে ফোন করতে থাকি। এরপর ওর মোবাইলের রিংটোনের আওয়াজ পাই। সেখানে গিয়ে দেখি দাদা আম গাছে ঝুলন্ত অবস্থায় রয়েছে। দাদাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসক দাদাকে মৃত বলে ঘোষণা করেন। কেন ও এমন করল বুঝতে পারছি না। পুলিসের প্রাথমিক তদন্তে অনুমান, মানসিক অবসাদে ওই যুবক আত্মঘাতী হয়েছেন। পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ