Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দিল্লিতে প্রতারণার অভিযোগে ধৃত ফুরফুরার ‘পীরজাদা’ নাজিমুদ্দিন

প্রতারণার অভিযোগে দিল্লি পুলিসের হাতে গ্রেপ্তার ফুরফুরার বাসিন্দা সৈয়দ নাজিমুদ্দিন হুসেইন।

দিল্লিতে প্রতারণার অভিযোগে ধৃত  ফুরফুরার ‘পীরজাদা’ নাজিমুদ্দিন
  • ৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: প্রতারণার অভিযোগে দিল্লি পুলিসের হাতে গ্রেপ্তার ফুরফুরার বাসিন্দা সৈয়দ নাজিমুদ্দিন হুসেইন। পীরজাদা ত্বহা সিদ্দিকির দাবি, ধৃত ব্যক্তি ফুরফুরা শরিফের কোনও পীরজাদা নন। ফুরফুরার কয়েকজন ব্যক্তি মানুষকে বিভ্রান্ত করতে নিজেদের স্বঘোষিত পীরজাদা বলে পরিচয় দেন।

Advertisement

গত ২১ জুন ধর্মীয় পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে দিল্লি পুলিসের জালে ধরা পড়ে সৈয়দ নাজিমুদ্দিন হুসেইন। দিল্লি পুলিসের সরিতা বিহার থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় তাঁকে। দু’দিন পুলিস হেফাজতে থাকার পর এখন তিনি তিহার জেলে বন্দি। তিনি নিজেকে ফুরফুরার পীরজাদা বলে দাবি করেছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, দিল্লির বাসিন্দা আবরার সিদ্দিকির কাছ থেকে প্রায় ১৮ লক্ষ টাকা নিয়েছেন ওই ‘পীরজাদা’। অভিযুক্ত শুধু পশ্চিমবঙ্গে নয়, ভিন রাজ্যে ঘুরে ঘুরে প্রতারণা করে বেড়াতেন। এই ঘটনায় পুলিস তাঁকে একাধিকবার নোটিস পাঠালেও হাজিরা দেননি তিনি। 
সম্প্রতি আগাম জামিনের জন্য অভিযুক্ত দিল্লি আদালতে আবেদন করেন। কিন্তু আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয়। তারপরই গ্রেপ্তার করা হয় নাজিমুদ্দিনকে। সরিতা বিহার থানার এক অফিসার বলেন, ওই ব্যক্তিকে একটি প্রতারণার মামলায় নোটিস পাঠালেও তিনি হাজিরা দেননি। উল্টে ফেরার হয়ে গিয়েছিলেন। শেষমেশ আদালত তাঁকে রক্ষাকবচ না দেওয়ায় পুলিস গ্রেপ্তার করে। এদিকে, ফুরফুরার যে জায়গায় নাজিমুদ্দিনের বাড়ি, সেই জাঙ্গিপাড়া থানার পুলিস জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়ে আমরা কিছুই জানি না।

Advertisement
সম্পর্কিত সংবাদ