Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

স্বাদে ভরা পুষ্টি ঠাসা

গ্রীষ্মের দহন দিনে আইসক্রিম  পেলে মন ভরে যায়। এবার একটু ভিন্ন স্বাদের আইসক্রিম বানিয়ে ফেলুন বাড়িতেই।

স্বাদে ভরা পুষ্টি ঠাসা
  • ২৩ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওরিও আইসক্রিম

Advertisement

উপকরণ: ওরিও বিস্কুট ১৪টা, হুইপড ক্রিম ৪৭৫ মিলি, কনডেন্সড মিল্ক ৪০০ গ্রাম।

প্রণালী: ওরিও বিস্কুট আধভাঙা করে রাখুন। একটা বোলে হুইপড ক্রিম ও কনডেন্সড মিল্ক হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে মিশিয়ে নিন। এবার তার সঙ্গে আধভাঙা বিস্কুটগুলো মিশিয়ে নিন স্প্যাচুলার সাহায্যে। একটা কাচের বোলে আইসক্রিমের ব্যাটারটা ঢেলে ফ্রিজারে রেখে দিন আট ঘণ্টা। ফ্রিজ থেকে বের করে ইচ্ছে মতো টপিংস দিয়ে সাজিয়ে সার্ভ করুন।

চকো বনবন আইসক্রিম

উপকরণ: দুধ ২ কাপ, কোকো পাউডার ৩ টেবিল চামচ, কনডেন্সড মিল্ক ৪০০ গ্রাম, হুইপড ক্রিম ৪৭৫ মিলি, ভ্যানিলা এসেন্স ১ চামচ, ডার্ক চকোলেট ২০০ গ্রাম (কোটিংয়ের জন্য), মাখন ১ চামচ।

প্রণালী: একটা প্যানে দুধ, কোকো পাউডার ও ১০০ গ্রাম ডার্ক চকোলেট কম আঁচে মিশিয়ে নিন। মিশ্রণটা ঠান্ডা করে নিন। একটা বড়ো বোলে হুইপড ক্রিম, কনডেন্সড মিল্ক ও ভ্যানিলা এসেন্স হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিন। এর মধ্যে ঠান্ডা করা চকোলেট মিশ্রণ ঢেলে স্প্যাচুলার সাহায্যে আলতো করে মিশিয়ে নিন। এবার আইসক্রিমের ব্যাটার ছোটো ছোটো মোল্ডে ঢেলে ফ্রিজে ৮ ঘণ্টা রেখে দিন। এরপর বাকি ডার্ক চকোলেট ও মাখন জলের উপর বাটিতে বসিয়ে গলিয়ে নিন। ফ্রিজ থেকে জমে যাওয়া আইসক্রিম বের করে দ্রুত গলানো চকোলেটের মধ্যে ডুবিয়ে কোট করে নিন এবং সঙ্গে সঙ্গেই তা সেট হওয়ার জন্য ফ্রিজে ঢুকিয়ে দিন। ১-২ ঘণ্টা ফ্রিজে রেখে জমিয়ে নিন। তারপর ঠান্ডা চকো বনবন সার্ভ করুন।

ব্লুবেরি আইসক্রিম

উপকরণ: ব্লুবেরি ১ কাপ, হুইপড ক্রিম  ৪৭৫ মিলি, কনডেন্সড মিল্ক ৪০০ গ্রাম, ভ্যানিলা এসেন্স ১ চা চামচ।

প্রণালী: ব্লুবেরিগুলো কুচিয়ে কেটে রাখুন। একটা বোলে হুইপড ক্রিম ও কনডেন্সড মিল্ক হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিন। এবার এর মধ্যে ভ্যানিলা এসেন্স ও কেটে রাখা ব্লুবেরি মিশিয়ে নিন। আইসক্রিমের ব্যাটার রেডি। একটা কাচের বোলে আইসক্রিমের ব্যাটারটা ঢেলে ফ্রিজারে রেখে দিন আট ঘণ্টা। ফ্রিজ থেকে বের করে ব্লুবেরি দিয়ে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন।
মণিকাঞ্চন দে

 

Advertisement
সম্পর্কিত সংবাদ