ফলের  কাঠিবরফ
  • ৩০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বরফের সঙ্গে নানা সিরাপ মিশিয়ে তৈরি করা হত কাঠিবরফ। এখন সেই পদই নবরূপে হাজির। এবার আর সিরাপ নয়, তা একেবারে ফলের কুচি, রস দিয়েই তৈরি হচ্ছে। স্বাদ আর পুষ্টি একযোগে মিলবে।

Advertisement

 

লিচু ম্যাঙ্গো পপসিকল

 

উপকরণ : 
খোসা ও বীজ ছাড়ানো লিচু ৪০০ গ্রাম,আম কুচি ১ কাপ, চিনি ৩ টেবিল চামচ,ঠান্ডা জল কাপ, পাতিলেবুর রস ১ চা চামচ।

প্রণালী: লিচু, চিনি, ঠান্ডা জল ও পাতিলেবুর রস নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এবার আইসক্রিম মোল্ডে কিছুটা আমের কুচি দিয়ে তার উপর লিচুর মিশ্রণ ঢেলে দিন। ফ্রিজারে রেখে দিন বারো ঘণ্টা। ফ্রিজ থেকে বের করে মোল্ড খুলে আম ও লিচু দিয়ে সাজিয়ে সার্ভ করুন।

 

আম আইস স্টিক

উপকরণ: পাকা আমের পিউরি ২ কাপ, কনডেন্সড মিল্ক ৩ চা চামচ।

প্রণালী: উপকরণ দু’টি নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এবার আইসক্রিম মোল্ডে ঢেলে ফ্রিজারে রেখে দিন দশ ঘণ্টা। ফ্রিজ থেকে বের করে মোল্ড খুলে ইচ্ছেমতো সাজিয়ে পরিবেশন করুন।

 

ওয়াটারমেলন আইস স্টিকস

 

উপকরণ: বীজ ছাড়ানো তরমুজ  ৫০০ গ্রাম, পাতিলেবুর রস ১ চা চামচ, পুদিনা পাতা কুচি ৩ টে।

প্রণালী: সমস্ত উপকরণ নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এবার আইসক্রিম মোল্ডে ঢেলে ফ্রিজে রেখে দিন বারো ঘণ্টা। ফ্রিজ থেকে বের করে মোল্ড খুলে ইচ্ছেমতো সাজিয়ে সার্ভ করুন।

মিক্সড ফ্রুট কোকোনাট ওয়াটার পপসিকল

 

উপকরণ: কিউই কুচি ১টা, ড্রাগন ফ্রুট কুচি ১ কাপ, ডালিম দানা  কাপ, আপেল কুচি ১টা, ডাবের জল ২ কাপ, মধু ২ টেবিল চামচ, পাতিলেবুর রস ১ চা চামচ।

প্রণালী: সমস্ত ফল একটি পাত্রে নিন। একটা গ্লাসে ডাবের জল, মধু ও পাতিলেবুর রস মিশিয়ে নিন। এবার আইসক্রিম মোল্ডে ফলগুলো ভরে উপর থেকে ডাবের জলের মিশ্রণ ঢেলে দিন। ফ্রিজারে রেখে দিন বারো ঘণ্টা। ফ্রিজ থেকে বের করে ইচ্ছে মতো ফলের কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।