Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সম্বলপুর থেকে বারাকপুর, আজ ভার্চুয়ালি সাক্ষ্য দেবেন মাফিয়া ডন

ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ির উপরে গুলি চালানোর ঘটনায় সাক্ষ্যদান পর্ব শুরু হয়েছে। আজ, শুক্রবার বিহারের মাফিয়া ডন সুবোধ সিংকে ভার্চুয়ালি হাজির করানো হবে আদালতে।

সম্বলপুর থেকে বারাকপুর, আজ ভার্চুয়ালি সাক্ষ্য  দেবেন মাফিয়া ডন
  • ৭ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ির উপরে গুলি চালানোর ঘটনায় সাক্ষ্যদান পর্ব শুরু হয়েছে। আজ, শুক্রবার বিহারের মাফিয়া ডন সুবোধ সিংকে ভার্চুয়ালি হাজির করানো হবে আদালতে। 

Advertisement

বর্তমানে তিনি ওড়িশার সম্বলপুর জেলে রয়েছেন। সেখান থেকেই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তাঁর সাক্ষ্য নেওয়ার নির্দেশ দিলেন বারাকপুরের তৃতীয় অতিরিক্ত জেলা দায়রা জজ অয়নকুমার বন্দ্যোপাধ্যায়।
অভিযুক্ত সুবোধ সিং যাতে ভার্চুয়ালি সাক্ষ্য দিতে পারেন, সেই অনুমতি চেয়ে বৃহস্পতিবার বিচারকের কাছে আবেদন জানান ওই কেসের তদন্তকারী অফিসার। সুবোধ সিং ছাড়াও রোশন কুমারকেও এই কেসে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার জন্য আবেদন করা হয়। দুটি আবেদনই মঞ্জুর হয়। রোশন কুমার বর্তমানে বিহারের বেউর জেলে আছেন। 
এদিকে, এই কেসে অজয় মণ্ডল মামলা তুলে নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করলেও তা মঞ্জুর হয়নি। তাছাড়া নিরাপত্তার কথা ভেবে সাক্ষীদের নাম আগে থেকে প্রকাশ করা হচ্ছে না। ইতিমধ্যে দু’একজন সাক্ষীকে পুলিশি নিরাপত্তাও দেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ