Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

মাথাভাঙা মহকুমা হাসপাতালে এখন থেকে প্রতিদিন ইউএসজি, আউটডোরে বাড়ল ডাক্তার

মাথাভাঙা মহকুমা হাসপাতালে এখন থেকে ছুটির দিন বাদে প্রতিদিনই হবে আল্ট্রাসনোগ্রাফি। আগে সপ্তাহে দু’দিন ইউএসজি হতো। হাসপাতালে বিভিন্ন রোগের পরীক্ষা করার সংখ্যাও বাড়ানো হয়েছে।

মাথাভাঙা মহকুমা হাসপাতালে এখন থেকে প্রতিদিন ইউএসজি, আউটডোরে বাড়ল ডাক্তার
  • ১০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙা মহকুমা হাসপাতালে এখন থেকে ছুটির দিন বাদে প্রতিদিনই হবে আল্ট্রাসনোগ্রাফি। আগে সপ্তাহে দু’দিন ইউএসজি হতো। হাসপাতালে বিভিন্ন রোগের পরীক্ষা করার সংখ্যাও বাড়ানো হয়েছে। এছড়াও আউটডোরে বিভিন্ন বিভাগের চিকিৎসক বসার দিন বাড়ানো হয়েছে। প্রতিদিন আউটডোরে শতশত মানুষ চিকিৎসা পরিষেবা নিতে আসে। সাধারণ মানুষের সুবিধার জন্যই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগে এখন থেকে সপ্তাহে চারদিন বসবেন চিকিৎসক। হাসপাতালের আউটডোরে চিকিৎসক বসার দিন বাড়ানোয় খুশি সাধারণ মানুষ। 

Advertisement

এ ব্যাপারে মাথাভাঙা মহকুমা হাসপাতালের সুপার ডাঃ মাসুদ হাসান বলেন, আউটডোরে চিকিৎসক বসার দিন কয়েকটি বিভাগে আমরা বাড়িয়েছি। রোগীর চাপ থাকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে রোগীরা খুব সহজেই পরিষেবা নিতে পারবেন। একই সঙ্গে বিভিন্ন ধরনের পরীক্ষা করার সংখ্যাও বাড়ানো হয়েছে। ইউএসজি প্রতিদিনই হচ্ছে। সামগ্রিকভাবে হাসপাতালের মানোন্নয়নে আমরা ঐকান্তিক চেষ্টা চালাচ্ছি। সাধারণ মানুষকে সুষ্ঠু পরিষেবা দেওয়াই আমাদের একমাত্র উদ্দেশ্য। 
মহকুমা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মেডিসিন, চক্ষু ও শিশু বিভাগে আগে দু’দিন বসতেন চিকিৎসক। এখন থেকে সপ্তাহে চারদিন রোগী দেখা হবে। স্ত্রী ও প্রসূতি বিভাগ ছুটির দিন ব্যাতীত প্রতিদিন খোলা থাকবে। অর্থোপেডিক, নাক-কান-গলা ও চর্মরোগের চিকিৎসক আগে সপ্তাহে দু’দিন বসতেন আউটডোরে। এখন থেকে তিনদিন করে তাঁরা বসবেন। সার্জেন আগে একদিন আউটডোরে বসতেন। এখন থেকে সপ্তাহে দু’দিন বসবেন তিনি। 
কিছুদিন আগেও মাথাভাঙা মহকুমা হাসপাতালে ১২টি বিষয়ের পরীক্ষা করা হতো। এখন থেকে ৬৬ ধরনের পরীক্ষা করা হবে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আউটডোর সহ ল্যাবরেটরির পরিষেবাকে ঢেলে সাজানো হয়েছে। এখন থেকে সহজে এই সুবিধাগুলি সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকেই পেয়ে যাবে সাধারণ মানুষ।  হাসপাতালের আউটডোর। - নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ