অনুভব সেনগুপ্ত, ১৫ই আগস্ট: মধ্য কলকাতার বৈঠকখানা রোড। এই রাস্তা বাঙালি তো বটেই ভারতীয়দের কাছেও এক অন্যতম স্মৃতি বহন করে চলে। সে স্মৃতি স্বাধীনতা সংগ্রামের। সে স্মৃতি বাঙালির গর্বের। কারণ, এই বাড়িতেই এক সময় নিয়মিত যাতায়াত ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর। এই বাড়ি কলকাতা পুরসভার দ্বিতীয় চিফ হেল্থ অফিসার ডক্টর ললিত মোহন বিশ্বাসের। যার সঙ্গে নেতাজির বন্ধুত্ব ছিল নিবিড়।
ললিত মোহন বিশ্বাসের নাতি পেশায় ইঞ্জিনিয়ার তরুণ বিশ্বাস সযত্নে সেই সব স্মৃতি আজও বহন করে চলেছেন। এই বাড়িতে এলে সাক্ষী থাকা যায় নেতাজির হাতে লেখা চিঠির। যে চিঠি তিনি কলকাতা পুরসভার তৎকালীন চিফ মেডিকেল অফিসার ডক্টর ললিত মোহন বিশ্বাসকে লিখেছিলেন। এছাড়াও এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে স্বাধীনতা সংগ্রামের আরও বহু ইতিহাস।
আর এই ইতিহাসের খোঁজেই বর্তমান ডিজিটাল পৌঁছে গিয়েছিল বৈঠকখানা রোডের বিশ্বাস বাড়িতে। চলুন কি সেই ইতিহাস দেখে নিন ভিডিওতে।