Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

মুখা শিল্পকলা থেকে মা, উলুবেড়িয়ায় থিমের ছড়াছড়ি

দুর্গাপুজো, কালীপুজোর পর এবার জগদ্ধাত্রী পুজো। এই জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে মঙ্গলবার নতুন করে উৎসবের আমেজে গা ভাসালেন সকলেই। গত কয়েক বছর ধরে জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে থিম আর সাবেকিয়ানায় জমজমাট উলুবেড়িয়া

মুখা শিল্পকলা থেকে মা, উলুবেড়িয়ায় থিমের ছড়াছড়ি
  • ২৯ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: দুর্গাপুজো, কালীপুজোর পর এবার জগদ্ধাত্রী পুজো। এই জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে মঙ্গলবার নতুন করে উৎসবের আমেজে গা ভাসালেন সকলেই। গত কয়েক বছর ধরে জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে থিম আর সাবেকিয়ানায় জমজমাট উলুবেড়িয়া। এবারেও তার ব্যতিক্রম নেই। যেমন উলুবেড়িয়া ধুলাসিমলা টিম অব স্পোর্টস। ২১ তম বর্ষে পদার্পণ করা এই পুজো কমিটির এবারের থিম  ‘দেবতা আসে মুখার বেশে’। বিভিন্ন মুখোশ দিয়ে মণ্ডপটিকে সাজানো হয়েছে। ক্লাবের সম্পাদক দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানান, মুখা হল রহস্য-রোমাঞ্চে ঘেরা দিনাজপুরের এক আকর্ষণীয় শিল্পকলা। সেটি ঐতিহ্য, পরম্পরা এবং শিল্পকর্মের এক অপূর্ব সম্মেলনের প্রতীক। সেই মুখা শিল্পকলাকেই এবার আমরা মণ্ডপে দেখিয়েছি।

Advertisement

কুশবেড়িয়া যুবগোষ্ঠীর পুজোর এটা ২৬ তম বর্ষ। তাদের এবারের ভাবনা প্রতি ‘মা’তেই ‘মা’ বিরাজমান। পুজো কমিটির বক্তব্য, মা হল সেই শক্তি, যিনি ভগবানকে পর্যন্ত গর্ভে ধারণ করতে পারেন। মা-এর ভালোবাসার শক্তি পৃথিবীর যে কোন শক্তির থেকে বেশি। মায়ের মানে কী, সেটা মায়ের থেকে দূরে থাকলেই বোঝা যায়। যিনি নিজের জীবনকে তুচ্ছ করে সন্তানের জীবন রক্ষা করেন, তিনিই হলেন মা। এই বিষয়গুলিই আমরা দেখিয়েছি। দক্ষিণ যদুরবেড়িয়া সকল মহিলা গ্রামবাসীবৃন্দ এবং ফতেপুর মহিলাবৃন্দের সাবেক প্রতিমাও দর্শনার্থীদের নজর কাড়ছে।   

Advertisement
সম্পর্কিত সংবাদ