কলকাতার জ্ঞানমঞ্চে সম্প্রতি অনুষ্ঠিত হল সুলগ্না অ্যাকাডেমি ট্রাস্টের বার্ষিক নৃত্যোৎসব ‘অনাহত নাদ ২০২৬’। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের ঐতিহ্য ও নবসৃষ্টির মেলবন্ধনে রবীন্দ্রনৃত্য, ওড়িশি, ভরতনাট্যম ও কত্থক পরিবেশিত হয়। বিশেষ আকর্ষণ ছিল শিল্পী সম্রাট দত্ত ও শান্তনু রায়ের ভরতনাট্যম এবং সৌরভ চক্রবর্তীর কত্থক পরিবেশনা। পাশাপাশি সুলগ্না ভট্টাচার্যের ওড়িশিতে ফুটে ওঠে ‘গীতগোবিন্দ’। মঞ্চস্থ হয় নতুন প্রযোজনা ‘দুর্গা’।
Advertisement



