Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ভীমপুরে নাবালিকাকে অপহরণের ঘটনায় ধৃত মূল অভিযুক্তের বন্ধু

নাবালিকাকে অপহরণে যুক্ত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে ভীমপুর থানার পুলিশ। ধৃতের নাম স্যামুয়েল বিশ্বাস।

ভীমপুরে নাবালিকাকে অপহরণের ঘটনায় ধৃত মূল অভিযুক্তের বন্ধু
  • ২৩ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: নাবালিকাকে অপহরণে যুক্ত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে ভীমপুর থানার পুলিশ। ধৃতের নাম স্যামুয়েল বিশ্বাস। শুক্রবার তাকে কৃষ্ণনগর আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন। সে মূল অভিযুক্তের বন্ধু। নাবালিকাকে অপহরণের ঘটনায় সে জড়িত বলে পুলিশ জানতে পেরেছে। তাকে জেরা করে নাবালিকাকে উদ্ধার এবং মূল অভিযুক্তকে ধরার চেষ্টা চালানো হবে বলে পুলিশ জানিয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভীমপুর থানার রামপুর এলাকার ১৫ বছরের নাবালিকাকে অপহরণের অভিযোগ উঠেছে ঝাইতলা এলাকার এক বিবাহিত যুবকের বিরুদ্ধে। গ্রেপ্তার হওয়া স্যামুয়েল ওই যুবকের বন্ধু বলে পুলিশ জানিয়েছে। ওই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার মূল অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে অপহৃত নাবালিকার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযুক্ত যুবকের পরিবারের তরফে নাবালিকার পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় কয়েকজনকে আটক করেছে পুলিশ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ