Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

বিপাকে ফরাসি প্রধানমন্ত্রী

ফ্রান্সে রাজনৈতিক অচলাবস্থা। সে দেশের পার্লামেন্টে আস্থা ভোটে পরাজিত হলেন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বেরু। তাঁর বিরুদ্ধে এদিন ৩৬৪টি ভোট পড়ে এবং পক্ষে মাত্র ১৯৪টি।

বিপাকে ফরাসি প্রধানমন্ত্রী
  • ৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০৯
Prefer us on Google

প্যারিস: ফ্রান্সে রাজনৈতিক অচলাবস্থা। সে দেশের পার্লামেন্টে আস্থা ভোটে পরাজিত হলেন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বেরু। তাঁর বিরুদ্ধে এদিন ৩৬৪টি ভোট পড়ে এবং পক্ষে মাত্র ১৯৪টি। মঙ্গলবারই তিনি প্রেসিডেন্ট এমানুয়্যাল ম্যাক্রঁর কাছে ইস্তফাপত্র পেশ করবেন। তাঁর জায়গায় কাকে বেছে নেওয়া হবে তা আগামী দিনে ঠিক হবে বলে ম্যাক্রঁর দপ্তরের তরফে জানানো হয়েছে। এই নিয়ে বেরু সে দেশের চতুর্থ প্রধানমন্ত্রী যাঁকে দু’বছরের মধ্যেই পদ ছাড়তে হলো। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ