নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: খড়্গপুর ডিভিশনের বালিচক স্টেশনে প্ল্যাটফর্মের গায়ে ধাক্কা লাগল মালগাড়ির ইঞ্জিনের। রবিবার সকালের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গাড়ি লাইনচ্যুত না হওয়া সত্ত্বেও কেন এমন ঘটনা ঘটল, তা জানতে শুরু হয়েছে তদন্ত।

এদিন সকালে ঘড়ির কাটায় তখন প্রায় ৯টা। ডাউন লাইনে একটি মালগাড়ির ইঞ্জিন ও দু’টি বগি ধাক্কা খায় প্ল্যাটফর্মে। বিকট আওয়াজে কেঁপে ওঠে চারিপাশ। হইচই পড়ে যায় প্ল্যাটফর্মে থাকা যাত্রীদের মধ্যে। সেই সময়ে নানা উন্নয়নমূলক কাজ চলছিল স্টেশন চত্বরে। কর্মরত কর্মীরাও আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন রেলের আধিকারিকরা।