Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

আর্থিক দুর্নীতি: শিলিগুড়িতে মহারাষ্ট্র পুলিশের হানা, ধৃত দুই

মিউল ব্যাংক অ্যাকাউন্ট হ্যান্ডেলার সন্দেহে শিলিগুড়ি থেকে দু’জনকে গ্রেপ্তার করল মহারাষ্ট্র পুলিশ। বুধবার স্থানীয় পুলিশের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়।

আর্থিক দুর্নীতি: শিলিগুড়িতে মহারাষ্ট্র পুলিশের হানা, ধৃত দুই
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:১২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: মিউল ব্যাংক অ্যাকাউন্ট হ্যান্ডেলার সন্দেহে শিলিগুড়ি থেকে দু’জনকে গ্রেপ্তার করল মহারাষ্ট্র পুলিশ। বুধবার স্থানীয় পুলিশের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম শীতল কান্তি ও হেমন্ত কুমার। শহরের খালপাড়ায় ধৃতদের বাড়ি। 

Advertisement

শিলিগুড়ি পুলিশ জানিয়েছে, মহারাষ্ট্র থেকে শিলিগুড়ির এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে মোটা অংকের টাকা লেনদেন হয়। ওই ব্যক্তি পেশায় দিনমজুর। জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানান, তাঁর ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত নথি জনৈক শীতল ও হেমন্তের কাছে আছে। ওই দু’জন তাঁর ব্যাংক অ্যাকাউন্টটি ব্যবহার করে। এই তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের নাগাল পায় মহারাষ্ট্র পুলিশ। স্থানীয় পুলিশকে সঙ্গে তারা আজ শীতল ও হেমন্তের ডেরায় হানা দেয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ