Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

মুক্ত বাণিজ্য চুক্তি: লন্ডনের পথে ‘কৃতী কফি’

ব্রিটেন-ভারত মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় কৃতী কফি প্রথমবারের মতো লন্ডনে পৌঁছাল। বাণিজ্য চুক্তির ফলে দাম কমবে। বিস্তারিত পড়ুন।

মুক্ত বাণিজ্য চুক্তি: লন্ডনের পথে ‘কৃতী কফি’
  • ১৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রূপাঞ্জনা দত্ত, লন্ডন: বুধবার কার্যকর হয়েছে ব্রিটেন-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি (সিইটিএ)। চুক্তি চালুর প্রথম দিনেই ভারতের বিভিন্ন প্রান্ত থেকে পণ্য যেতে শুরু করেছে। তারই অংশ হিসাবে তৃতীয় চার্লসের দেশে কফি পাঠাল ‘কৃতী কফি’। বাণিজ্য চুক্তি শুরুর পর প্রথম সংস্থা হিসাবে কফি চালান করছে তারা। 

Advertisement

বাণিজ্য চুক্তির বাস্তবয়ান নিয়ে ১৫ জুলাই লন্ডনের ইন্ডিয়া হাউসে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল ভারতীয় হাই কমিশন। সেখানে উপস্থিত ছিলেন ব্রিটেনে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার কুমারণ পেরিয়াস্বামী। চুক্তি চালু হতেই ব্রিটেনে পণ্য নিয়ে হাজির হচ্ছে একাধিক ভারতীয় সংস্থা। মোট সাতটি কনসাইনমেন্ট রওনা দিয়েছে। সবার প্রথমে গিয়ে পৌঁছেছে নিসা ক্রিয়েশন্স লিমিটেডের কনসাইনমেন্ট। তাদের পাঠানো গয়নার বাক্স খুলে উদযাপনের সূচনা করেন ভারতীয় হাই কমিশনার। বাণিজ্য চুক্তি চালু হওয়ায় কফি, গয়না, বস্ত্র সহ বিভিন্ন পণ্যের রপ্তানি কর অনেকটাই কমেছে। ফলে দামও কমবে। তাই নিসা, কৃতী সহ বিভিন্ন সংস্থা পণ্য নিয়ে পৌঁছে যাচ্ছে চার্লসের দেশে। ১ আগস্ট দক্ষিণ লন্ডনের টুটিং হাই স্ট্রিটে প্রথম আন্তর্জাতিক কাফে খুলছে ‘কৃতী কফি’। তাই সময়মতো টেমসের পাড়ে কফি পৌঁছে দিতে উদ্যোগী কৃতী রিটেল ভেঞ্চার্স। সেই উপলক্ষ্যে ১৫ জুলাই কলকাতা থেকে রওনা দেয় একের পর এক কফির বাক্স। এই পদক্ষেপের শুভ সূচনা করেন কফি বোর্ডের সদস্যরা। উপস্থিত ছিলেন সংস্থার ডেপুটি ডিরেক্টর (গবেষণা) ডঃ প্রদীপা বাবু বি এন। সঙ্গে ছিলেন পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার অ্যান্ড্রু ফ্লেমিং। এই মুহূর্তকে উদযাপন করতে লন্ডনে উপস্থিত ছিলেন ‘কৃতী কফি’র সহ প্রতিষ্ঠাতা জিতা মোনা। ভারতীয় হাই কমিশনারের হাতে কফির বাক্স তুলে দেন তিনি।
ভারতীয় হাই কমিশনের অর্থ দপ্তরের সদস্যদেরও কফি দেওয়া হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী (অর্থনীতি) নিধি মণি ত্রিপাঠি ও ফার্স্ট সেক্রেটারি (অর্থনীতি) হামনা মারিয়ম খান।  ওড়িশায় দুর্গম কোরাপুট পাহাড়ে দীর্ঘদিন ধরে কফি চাষ হলেও তা প্রচারের আলোয় আসেনি। সেই লক্ষ্যেই ২০১৩ সালে পথ চলা শুরু করে ‘কৃতী কফি’। এক দশক ধরে নানা স্বনামধন্য সংস্থার সঙ্গে কাজ করেছে তারা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ