Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

সিম কিনলে বিনামূল্যে পেট্রোল!

পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। প্রভাব পড়েছে ভারতেও। এই আবহে নতুন সিমের সঙ্গে বিনামূল্যে পেট্রোল দেওয়ার বিজ্ঞাপন ঘিরে শোরগোল পড়েছে।

সিম কিনলে বিনামূল্যে পেট্রোল!
  • ৩০ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হায়দরাবাদ: পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। প্রভাব পড়েছে ভারতেও। এই আবহে নতুন সিমের সঙ্গে বিনামূল্যে পেট্রোল দেওয়ার বিজ্ঞাপন ঘিরে শোরগোল পড়েছে। জানা গিয়েছে, তেলেঙ্গানার দামাপেতায় নতুন এয়ারটেল স্টোরে এমন আকর্ষণীয় অফারের কথা ঘোষণা করা হয়েছে। শর্ত একটাই, নতুন সিমে অন্তত ৩৫০ টাকার রিচার্জ করাতে হবে। তাহলেই গ্রাহক পাবেন বিনামূল্যে এক লিটার পেট্রল। তবে এর সঙ্গে সরাসরি এয়ারটেল সংস্থার সম্পর্ক নেই। সবেমাত্র উদ্বোধন হওয়া স্টোরটির মালিক গ্রাহক টানার জন্য এমন কাণ্ড ঘটিয়েছেন। জ্বালানি সংকটের আবহে এমন লোভনীয় অফার দেখে বেজায় অবাক হন অনেকেই। পাশাপাশি কোথা থেকে পেট্রলের জোগান সেই নিয়ে চর্চা শুরু হয়েছে। তবে তেলেঙ্গানার অসামরিক সরবরাহ বিভাগ জানিয়েছে, রাজ্যে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। আগামী ৪০-৪৫ দিনের জ্বালানি চাহিদাও স্বাচ্ছন্দ্যে মেটানো সম্ভব, দাবি সংশ্লিষ্ট বিভাগের।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ