Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

কলেজে ভর্তির আবেদনে সাহায্য করতে ফ্রি কাফে

দুঃস্থ পড়ুয়ারা যাতে বিনামূল্যে অনলাইনে কলেজে ভর্তির ফর্ম ফিলআপ করতে পারেন, সেজন্য জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় ফ্রি সাইবার কাফে খুলবে তৃণমূল ছাত্র পরিষদ।

কলেজে ভর্তির আবেদনে সাহায্য করতে ফ্রি কাফে
  • ১৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দুঃস্থ পড়ুয়ারা যাতে বিনামূল্যে অনলাইনে কলেজে ভর্তির ফর্ম ফিলআপ করতে পারেন, সেজন্য জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় ফ্রি সাইবার কাফে খুলবে তৃণমূল ছাত্র পরিষদ। সোমবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানাল তারা। তৃণমূল ছাত্র পরিষদের জলপাইগুড়ি জেলা সভাপতি গৌরব ঘোষ বলেন, ১৭ জুন কলেজে ভর্তির পোর্টাল উদ্বোধন করবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ১৮ জুন দুপুর দু›টো থেকে ওই পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তির আবেদন করা যাবে। গ্রামেগঞ্জে অনেক জায়গায় সাইবার কাফে নেই। পড়ুয়াদের শহরে আসতে হয়। তারপর টাকা দিয়ে সেখান থেকে পরিষেবা পেতে হয়। সেকারণে আমরা ঠিক করেছি, গ্রামেগঞ্জে সংগঠনের পক্ষ থেকে ফ্রি সাইবার কাফে চালু করব। সেখান থেকে দুঃস্থ পড়ুয়ারা নিখরচায় অনলাইনে কলেজে ভর্তির আবেদন করতে পারবেন। একইসঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের তরফে বার্তা দেওয়া হয়েছে, রাজ্য সরকারের উদ্যোগে অনলাইনে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কলেজে ভর্তি সম্পন্ন হবে। পড়ুয়ারা তাঁদের নিজেদের যোগ্যতায় কলেজে ভর্তি হবেন। সুতরাং কলেজে ভর্তি করিয়ে দেওয়ার নাম করে যদি কেউ টাকা চায়, ছাত্রছাত্রীরা যেন যেন সঙ্গে সঙ্গে আমাদের অভিযোগ জানান। সংগঠনের পক্ষ থেকে এ ব্যাপারে কাউকে রেয়াত করা হবে না।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ