Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মেডিক্যাল কলেজে রোগীকে পরিষেবা পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, চক্রের পান্ডা গ্রেপ্তার

মেডিক্যাল কলেজে রোগীকে পরিষেবা পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, চক্রের পান্ডা গ্রেপ্তার
  • ১২ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীদের ভালো পরিষেবা পাইয়ে দেওয়ার নাম করে তাঁদের বাড়ির লোকজনের থেকে টাকা তোলার অভিযোগ উঠেছিল একটি চক্রের বিরুদ্ধে। তদন্তে নেমে কলকাতা গোয়েন্দা পুলিস শুক্রবার ওই চক্রের এক পান্ডাকে গ্রেপ্তার করেছে পূর্ব মেদিনীপুর থেকে। শনিবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। বিচারক তাঁকে ২০ মে পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

Advertisement

সরকারি কৌঁসুলি অরূপ চক্রবর্তী এদিন ধৃতের জামিনের জোরালো আপত্তি জানান। তিনি বলেন, চক্রটি এই রাজ্যের বাইরেও নানা অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত বলে পুলিসি তদন্তে জানা গিয়েছে। এই মর্মে নানা তথ্য‑প্রমাণও উঠে এসেছে গোয়েন্দাদের হাতে। এমনকী এই চক্রটি মানব অঙ্গ পাচারের মতো কোনও অপরাধের সঙ্গে যুক্ত কি না, পুলিস তা খতিয়ে দেখছে।
আদালত সূত্রে জানা গিয়েছে, মেডিক্যাল কলেজের ঘটনায় তদন্তে নেমে পুলিস আগেই তিনজনকে গ্রেপ্তার করেছিল। বউবাজার থানার পাশাপাশি ঘটনার তদন্তে নামে কলকাতা গোয়েন্দা পুলিস। গোয়েন্দারা জানতে পারেন, চক্রের মূল মাথা থাকেন পূর্ব মেদিনীপুরে। কিন্তু তিনি দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন। পুলিস গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। চক্রের বাকিদের খোঁজ চলছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ