Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভিন রাজ্যের আধার এজেন্টদের আইডি ও পাসওয়ার্ড দিয়েই চলত জালিয়াতি

ভিন রাজ্যের আধার এজেন্টদের আইডি ও পাসওয়ার্ড দিয়েই চলত জালিয়াতি
  • ১৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ডোমকল: এরাজ্যে অতিরিক্ত কড়াকড়ি। পাশাপাশি খুব কম প্রতিষ্ঠানের কাছেই রয়েছে আধার কার্ড তৈরির অ্যাকসেস। তাঁদের অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড জোগাড় করাও মুশকিল। রয়েছে পুলিসি ঝঞ্ঝাটের ঝক্কিও। তাই পুলিসি সন্দেহ এড়াতে ভিন রাজ্যে থেকে আধারের আইডি পাসওয়ার্ড জোগাড় করেই জলত জালিয়াতি। ডোমকলে একাধিক জায়গায় আধার জালিয়াতি চক্র ফাঁস হওয়ার পর এমনই তথ্য উঠে আসছে পুলিস সূত্রে।

Advertisement

প্রসঙ্গত, শুক্রবার রাতে সাগরপাড়ার নরসিংহপুরে হানা দিয়ে জাল আধার চক্রের দুই পান্ডাকে গ্রেপ্তার করেছিল পুলিস। তাদের কাছে থেকে আধার কার্ড তৈরির বেশ কিছু সরঞ্জামসহ কয়েকটি জাল আধার কার্ডও উদ্ধার হয়েছে। তারা, মোটা টাকার বিনিময়ে মূলত জল আধার কার্ড তৈরি করত বলেই দাবি পুলিসের। এদিকে তার দু’ দিন আগেই মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে রানিনগরের কদমতলায় হানা দিয়ে তিনজনকে গ্রেপ্তার করে রানিনগর থানার পুলিস। পুলিসের কাছে খবর ছিল, কদমতলার একটি বাড়িতে জাল আধার কার্ড তৈরি হচ্ছে। এরপরই সেখানে হানা দিয়ে চারটি আসল আধার কার্ড, ২টি প্রিন্টার মেশিন, ১টি ল্যাপটপ, ১টি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ১টি রেটিনা স্ক্যানিং মেশিন এবং ১টি ক্যামেরা সহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিস। সীমান্তের একের পর এক থানা এলাকায় এভাবে জাল আধার কার্ড তৈরির বিষয়টি সামনে আসতেই বাড়ছে উদ্বেগ। জেলা পুলিসের একটি বিশ্বস্ত সূত্রের খবর, এই জালিয়াতি চক্রের জাল ছড়িয়ে ভিন রাজ্যেও। আমাদের রা঩জ্যের গ্রামীণ এলাকাগুলিতে তেমন আধার কেন্দ্র নেই। ব্যাঙ্ক ও পোস্ট অফিসেই আধার তৈরি কিংবা আপডেট করা যায়। সেই সংখ্যা এতই কম যে তাদের থেকে আইডি পাসওয়ার্ড জোগাড় করাই মুশকিল। রয়েছে পুলিসি ঝক্কিও। তাই জালিয়াতির জন্য ভিন রাজ্যের আধার এজেন্টদের আইডি পাসওয়ার্ড জোগাড় করে তা দিয়েই চলত জালিয়াতি।
ধৃতরা আধারের ওয়েবসাইটে অ্যাকসেস নেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে অথরাইজড এজেন্টের আইডি-পাসওয়ার্ড জোগাড় করত। এরপরে আধার ওয়েবসাইটের টু-ফ্যাক্টর অথেনটিকেশন বাইপাস করার জন্য বিশেষ আঠায় ছাপ দিয়ে তৈরি এজেন্টের নকল ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করত। এরপরে আধারের ওয়েবসাইটে ঢুকেই জালিয়াতি করত বলে দাবি ওই সূত্রের। 
ডোমকলের এসডিপিও শুভম বাজাজ বলেন, আমাদের কাছে তথ্য এসেছে ভিন রাজ্য থেকে আইডি পাসওয়ার্ড জোগাড় করেই এই ধরনের জালিয়াতি করা হচ্ছিল। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। তদন্ত শুরু হয়েছে। তদন্তে বাকি তথ্যও উঠে আসবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ