Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মুখ্যমন্ত্রীর দপ্তরের অফিসার পরিচয়ে ৫০ লক্ষ টাকার প্রতারণা, ধৃত

সস্তায় সরকারি টেন্ডার পাইয়ে দেব।’ নিজেকে মুখ্যমন্ত্রীর দপ্তরের (সিএমও) উচ্চপদস্থ আধিকারিক পরিচয় দিয়ে এভাবেই ঠিকাদারদের টোপ দিত সৌরভ চট্টোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর দপ্তরের অফিসার পরিচয়ে ৫০ লক্ষ টাকার প্রতারণা, ধৃত
  • ১৭ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘সস্তায় সরকারি টেন্ডার পাইয়ে দেব।’ নিজেকে মুখ্যমন্ত্রীর দপ্তরের (সিএমও) উচ্চপদস্থ আধিকারিক পরিচয় দিয়ে এভাবেই ঠিকাদারদের টোপ দিত সৌরভ চট্টোপাধ্যায়। গুগল অ্যাকাউন্ট সহ সোশ্যাল মিডিয়ায় রাজ্য সরকারের লোগো ব্যবহার করত প্রোফাইলে। নিউটাউনের বিলাসবহুল ফ্ল্যাটে বসে দিনের পর দিন এই কৌশলে চালাত আর্থিক প্রতারণা। প্রায় ৫০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে ফের শ্রীঘরে গেল সৌরভ। আগেও একাধিকবার একই ধরনের অভিযোগে জেল খেটেছে সে। 

Advertisement

বিধাননগর কমিশনারেটের টেকনোসিটি থানা এলাকার বিলাসবহুল আবাসনের ২৯ তলার ফ্ল্যাট থেকে বুধবার রাতে তাকে চতুর্থ বারের জন্য গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। ফ্ল্যাটে হানা দেয় গোয়েন্দা বিভাগের গুন্ডাদমন শাখা। সেখান থেকে উদ্ধার হয়েছে ১৪টি সোনার বিস্কুট (প্রতিটি ১০ গ্রাম), ৪০টি রুপোর কয়েন, ৭ লক্ষাধিক নগদ, সোনার চেন, ব্রেসলেট, ঘড়ি, ল্যাপটপ সহ প্রায় ৪৫ লক্ষ টাকার সামগ্রী। লালবাজার জানিয়েছে, প্রতারণার অভিযোগে আগেও তিনবার গ্রেপ্তার হয়েছে সৌরভ। সিএমওর অফিসারের ভুয়ো পরিচয়ে তোলাবাজি ও সরকারি লোগো জাল করার অভিযোগে ফের গ্রেপ্তার করা হয়েছে তাকে। সৌরভকে ২৮ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছেন ব্যাঙ্কশাল কোর্টের বিচারক।

Advertisement
সম্পর্কিত সংবাদ