Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অসমে প্রতারণা, কলকাতায় ধৃত অভিযুক্ত ব্যবসায়ী

অসমের এক হাসপাতালে সিটি স্ক্যান মেশিন সরবরাহ করার নাম করে প্রতারণা। এই অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের একটি আবাসন থেকে এক ব্যবসায়ীকে গ্রেফতার করল অসম পুলি

অসমে প্রতারণা, কলকাতায় ধৃত অভিযুক্ত ব্যবসায়ী
  • ২৮ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অসমের এক হাসপাতালে সিটি স্ক্যান মেশিন সরবরাহ করার নাম করে প্রতারণা। এই অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের একটি আবাসন থেকে এক ব্যবসায়ীকে গ্রেফতার করল অসম পুলিশ। কৌশিক গঙ্গোপাধ্যায় নামে ওই অভিযুক্তকে ররিবার রাতে ধরা হয়। জানা গিয়েছে, অসমের একটি হাসপাতালে সিটি স্ক্যান মেশিন দেবেন বলে চুক্তি করেন অভিযুক্ত। এরপর তাঁকে ৩৮ লক্ষ টাকা অগ্রিম দেওয়া হয়। অভিযুক্ত মেশিনও পাঠান। কিন্তু দেখা যায়, মেশিনটিতে ত্রুটি থাকায় কাজ করছে না। বারবার বেসরকারি হাসপাতালটির তরফে মেশিন নিয়ে টাকা ফেরত দেওয়ার কথা বলা হলেও ওই ব্যক্তি তা দেননি বলে অভিযোগ। তদন্তে নেমে অসম পুলিশ কলকাতায় এসে অভিযুক্তকে গ্রেফতার করে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ