Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ক্যামেরা কিনতে গিয়ে ২ কোটির প্রতারণা, তদন্তে নামল হেয়ার স্ট্রিট থানা

গুগল সার্চ করে মুভি ক্যামেরা কিনতে গিয়েছিলেন শহরের এক ব্যবসায়ী।

ক্যামেরা কিনতে গিয়ে ২ কোটির প্রতারণা, তদন্তে নামল হেয়ার স্ট্রিট থানা
  • ১৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুভি ক্যামেরা কিনতে গিয়ে ১ কোটি ৯৭ লক্ষের প্রতারণা কাণ্ডে এবার এফআইআর দায়ের করে তদন্তে নামল হেয়ার স্ট্রিট থানা। ১৪ মার্চ দোলের দিন এই এফআইআর দায়ের করা হয়েছে। গুগল সার্চ করে মুভি ক্যামেরা কিনতে গিয়েছিলেন শহরের এক ব্যবসায়ী। টানা হোয়াটসঅ্যাপে চ্যাটের পর এক বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্টে ক্যামেরার দাম বাবদ ১ কোটি ৯৭ লক্ষ টাকা পাঠান ওই ব্যবসায়ী। কিন্তু টাকা পাঠানোর পর আচমকাই মোবাইল নম্বরটি বন্ধ হয়ে যায়। ওই ব্যবসায়ী পুলিস কমিশনার মনোজ ভার্মাকে ই-মেলে অভিযোগ করেন। সিপির হাতঘুরে সেই অভিযোগ যায় ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়ের কাছে। সক্রিয় হন সাইবার সেলের পাশাপাশি হেয়ার স্ট্রিট থানা। যার জেরে ১২ মার্চ ১ কোটি ৫৭ লক্ষ টাকা ব্যবসায়ীকে ফিরিয়ে দিয়েছে কলকাতা পুলিস। লালবাজারের এক সূত্র জানাচ্ছে, ‘এবার  বাকি ৪০  লক্ষ টাকা উদ্ধারের জন্য প্রতারণা, জালিয়াতি, অপরাধমূলক ষড়যন্ত্রের মতো ধারায় মামলা দায়ের করে তদন্তে নেমেছে হেয়ার স্ট্রিট থানা।’ যে অ্যাকাউন্টে  টাকা পাঠানো হয়েছিল সেটি  উত্তরপ্রদেশের।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ