Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাগুইআটিতে ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণা

স্বল্প সুদে ঋণ দেওয়ার নামে প্রতারণা চক্রের হদিশ পেল বাগুইআটি থানার পুলিস। একটি আবাসনের ভিতর ভুয়ো কল সেন্টার খুলে ওই চক্র চালানো হচ্ছিল। আচমকা অভিযান চালিয়ে বাগুইআটি থানার পুলিস ছ’জনকে গ্রেপ্তার করেছে।

বাগুইআটিতে ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণা
  • ১৮ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: স্বল্প সুদে ঋণ দেওয়ার নামে প্রতারণা চক্রের হদিশ পেল বাগুইআটি থানার পুলিস। একটি আবাসনের ভিতর ভুয়ো কল সেন্টার খুলে ওই চক্র চালানো হচ্ছিল। আচমকা অভিযান চালিয়ে বাগুইআটি থানার পুলিস ছ’জনকে গ্রেপ্তার করেছে। তার মধ্যে তিনজন তরুণীও রয়েছেন। ওই কল সেন্টার থেকে বেশ কিছু মোবাইল, দু’টি ল্যাপটপ সহ বিভিন্ন জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তে পুলিস জানতে পেরেছে, গ্রাহকদের ফোন করে ঋণের টোপ দেওয়া হতো। কিন্তু ঋণ দেওয়ার আগে বিভিন্ন অজুহাতে গ্রাহকদের কাছে ‘প্রসেসিং ফি’ বাবদ টাকা নেওয়া হতো। গ্রাহকরা শেষ পর্যন্ত ঋণ পেতেন না। সূত্র মারফত খবর পেয়ে পুলিস সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে সেখান থেকে ছ’জনকে গ্রেপ্তার করে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ