Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রতারণা, নিউ বারাকপুরে ধৃত ৪

অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণার টাকা সরানোর অভিযোগ। নিউ বারাকপুর থানার হাতে গ্রেপ্তার রাহুল মণ্ডল, তর্জেন শেখ, দোফিন শেখ এবং শেখ সোহেল নামে চার অভিযুক্ত।

প্রতারণা, নিউ বারাকপুরে ধৃত ৪
  • ২০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণার টাকা সরানোর অভিযোগ। নিউ বারাকপুর থানার হাতে গ্রেপ্তার রাহুল মণ্ডল, তর্জেন শেখ, দোফিন শেখ এবং শেখ সোহেল নামে চার অভিযুক্ত। 

Advertisement

শুক্রবার সন্ধ্যায় নিউ ব্যারাকপুর রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে, প্রতারণার টাকা সরানো ও তোলা আদায়ের জন্য কয়েকজন জড়ো হয়েছে। এরপর অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। তল্লাশিতে তাঁদের কাছ থেকে একাধিক ব্যাঙ্কের পাসবুক, চেকবুক, ডেবিট, প্যান, সিম কার্ড ও চারটি মোবাইল উদ্ধার হয়। পাশাপাশি ‘সোহেল ক্রিপ্টো’ লেখা একটি রাবার স্ট্যাম্পও বাজেয়াপ্ত হয়। উদ্ধার হওয়া সামগ্রীর বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি তাঁরা। শনিবার ধৃতদের বারাকপুর আদালতে তোলা হয়। রাহুল ও তর্জেনের চারদিনের পুলিশ হেফাজত, দোফিন ও সোহেলের চারদিনের জেল হেফাজতের নির্দেশ হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ