Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

এমবাপের দাপটে বিশ্বকাপের টিকিট পেল ফ্রান্স, লাল কার্ড রোনাল্ডোর, হারল পর্তুগাল

আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ‘ভালো ছেলে’ হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু কথা রাখতে পারলেন না।

এমবাপের দাপটে বিশ্বকাপের টিকিট পেল ফ্রান্স, লাল কার্ড রোনাল্ডোর, হারল পর্তুগাল
  • ১৫ নভেম্বর, ২০২৫ ১৫:১১
Prefer us on Google

আয়ারল্যান্ড-২       :       পর্তুগাল-০
ফ্রান্স-৪                 :       ইউক্রেন-০

Advertisement

ডাবলিন: আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ‘ভালো ছেলে’ হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু কথা রাখতে পারলেন না। বৃহস্পতিবার আইরিশ ডিফেন্ডার দারা ও’শিয়াকে কনুই মেরে লাল কার্ড দেখলেন সিআরসেভেন। সেই সঙ্গে পর্তুগালও ০-২ ব্যবধানে হারল আয়ারল্যান্ডের কাছে। জোড়া গোলে ম্যাচের নায়ক ট্রস প্যারট। উল্লেখ্য, আয়ারল্যান্ডের কাছে লজ্জার হারের পর পর্তুগালের বিশ্বকাপ ভাগ্য অনিশ্চয়তায় পড়ল। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এখনও অবশ্য তারা গ্রুপ এফ-এর শীর্ষে রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে অবস্থান করছে যথাক্রমে হাঙ্গেরি (৫ ম্যাচে ৮) এবং আয়ারল্যান্ড (৫ ম্যাচে ৭)। তিন দলেরই সরাসরি বিশ্বকাপের যোগ্যতা অর্জনের সুযোগ রয়েছে। 
অ্যাওয়ে ম্যাচে বৃহস্পতিবার শুরু থেকেই ছন্নছাড়া দেখাচ্ছিল পর্তুগালকে। ১৭ মিনিটেই গোল হজম করে তারা। কর্নার থেকে ভেসে আসা বল হেডে গোলমুখে পাঠান লিয়ান। বক্সে ফের হেডে বল জালে জড়ান প্যারট (১-০)। গোল হজমের পর অবশ্য নড়েচড়ে বসেছিল পর্তুগাল। এই পর্বে একাধিক সুযোগ নষ্ট করলেন রোনাল্ডো, বের্নার্ডোরা। তবে ৪৫ মিনিটে প্রতি-আক্রমণে ফের জাল কাঁপিয়ে ২-০ করেন প্যারট। দু’গোলের লিডের পর দ্বিতীয়ার্ধে রীতিমতো লক-গেট ফেলে দেয় আয়ারল্যান্ড। রোনাল্ডো-ফেলিক্সদের যাবতীয় প্রয়াস প্রতিপক্ষের বক্সের সামনেই খেই হারিয়ে ফেলছিল। রোনাল্ডোর মেজাজ হারানো তারই জের। ৬১ মিনিটে঩ ফ্রি-কিকের সময় বক্সে প্রতিপক্ষ ডিফেন্ডারকে কনুই মেরে বসেন সিআরসেভেন। প্রাথমিকভাবে রেফারি হলুদ কার্ড দিলেও ভারে’র সাহায্য নিয়ে লাল কার্ড দেখান রোনাল্ডোকে। ম্যাচের বাকি সময়ে স্কোরলাইনের পরিবর্তন হয়নি। লাল কার্ডের জেরে সম্ভবত পরের দু’টি ম্যাচেই নির্বাসিত থাকবেন সিআরসেভেন।
এদিকে, গ্রুপ ডি-এর ম্যাচে ইউক্রেনকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিল ফ্রান্স। সেই সঙ্গে টেবিলের শীর্ষে থেকে বিশ্বকাপের টিকিটও নিশ্চিত হল দিদিয়ের দেশঁ-ব্রিগেডের (৫ ম্যাচে ১৩ পয়েন্ট)। জোড়া গোলে নায়ক কিলিয়ান এমবাপে। সেই পথে মাত্র ২৬ বছর বয়সেই দেশ ও ক্লাবের হয়ে ৪০০ গোলের মাইলস্টোন ছুঁলেন ফরাসি স্টাইকার। উল্লেখ্য, ফ্রান্সের বাকি দুই গোলদাতা ওলসে ও একিতিকে। বাছাই পর্বের অন্য ম্যাচে সার্বিয়াকে ২-০ ব্যবধানে হারাল ইংল্যান্ড। এছাড়া মলডোভাকে ২-০ গোলে বশ মানিয়েছে ইতালি।

Advertisement
সম্পর্কিত সংবাদ