Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

গোল্ড কোস্টে আজ চতুর্থ টি-২০, সিরিজে লিড নিতে মরিয়া টিম ইন্ডিয়া

সাদা বলের ক্রিকেটে শেষ ছয় ইনিংসে নেই কোনও হাফ-সেঞ্চুরি।

গোল্ড কোস্টে আজ চতুর্থ টি-২০, সিরিজে লিড নিতে মরিয়া টিম ইন্ডিয়া
  • ৬ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কারারা (কুইন্সল্যান্ড): সাদা বলের ক্রিকেটে শেষ ছয় ইনিংসে নেই কোনও হাফ-সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচের আগে কোচ গম্ভীরের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে শুভমান গিলের অফ ফর্ম। বুধবার প্র্যাকটিসের শুরুতে সহ-অধিনায়কের সঙ্গে তাঁকে কথা বলতে দেখা গেল আলাদাভাবে। উদ্বেগের ছবি স্পষ্ট। সেটাই তো স্বাভাবিক। কারণ, ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ গিল। একই পথের পথিক সূর্যকুমার যাদবও। তিনিও ফর্ম হাতড়ে বেড়াচ্ছেন। তবে তারকারা জ্বলে ওঠার জন্য সুযোগের অপেক্ষায় থাকেন। তাই বৃহস্পতিবার গোল্ড কোস্টের কারারা স্টেডিয়াম তাঁদের কাছে হয়ে উঠতে পারে সেই মঞ্চ।

Advertisement

আগামী বছর রয়েছে টি-২০ বিশ্বকাপ। সেই লক্ষ্যে পরীক্ষা নিরীক্ষায় ব্যস্ত অস্ট্রেলিয়া। ভারতও কি হাঁটবে সেই পথে? গম্ভীর সাধারণত উইনিং কম্বিনেশন ধরে রাখতে আগ্রহী। নেট সেশনে গিলের সঙ্গে সঞ্জু, নীতীশকেও তৈরি রাখা হল। অস্ট্রেলিয়ার বোলিংয়ে ধার কমেছে হ্যাজলউড না থাকায়। সেই সুযোগ কাজে লাগানো উচিত ভারতের টপ অর্ডার ব্যাটারদের। মিডল অর্ডারে অক্ষর প্যাটেলের সঙ্গে খেলবেন ওয়াশিংটন সুন্দর। ভারতীয় বোলিংয়ে ধার বেড়েছে অর্শদীপ ফেরায়। লোড কমেছে বুমরাহর। আর স্পিনের ছোবল মারার জন্য তৈরি বরুণ চক্রবর্তী। 
অস্ট্রেলিয়া দলেও বেশ কিছু পরিবর্তন হচ্ছে। ট্রাভিস হেড খেলবেন বিগ ব্যাশ লিগে। তাঁর জায়গায় ওপেন করবেন ম্যাট শর্ট। সঙ্গী দুরন্ত ফর্মে থাকা মিচেল মার্শ। মিডল অর্ডারে বড় ভরসা টিম ডেভিড। সেই সঙ্গে ম্যাক্সওয়েলের কামব্যাক অস্ট্রেলিয়াকে বাড়তি অক্সিজেন জোগাবে। স্টোইনিস, ওয়েনের মতো অলরাউন্ডারের উপর ভরসা রাখতে পারে ক্যাঙারু বাহিনী। পেস বোলিংয়ে নাথান এলিস, ব্রাটলেট ও দারসুইস খেলবেন। 
 ম্যাচ শুরু দুপুর ১-৪৫ মিনিটে। স্টার স্পোর্টসে সম্প্রচার।

Advertisement
সম্পর্কিত সংবাদ