সংবাদদাতা, আলিপুরদুয়ার: অমরনাথযাত্রায় পুণ্যার্থীদের নিরাপত্তায় জম্মু যেতে বিএসএফ জওয়ানদের জন্য ২৪ কামরার ট্রেনের ব্যবস্থা করেছিল রেল। কিন্তু সেই ট্রেনের কামরা ব্যবহারের অযোগ্য হওয়ার অভিযোগ ওঠায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের চার রেল আধিকারিককে সাসপেন্ড করেছেন। রেলমন্ত্রী এই ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশও দিয়েছেন। এই ধরনের ঘটনা যাতে ফের না-ঘটে সেজন্য সজাগ থাকারও নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী। এই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।



