Bartaman Logo
১০ জুন, ২০২৬

জম্মু-কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে আহত চার পুলিস কর্মী

ফের গুলির লড়াই ভূস্বর্গে। গত চারদিন ধরে টানা তল্লাশির পর বৃহস্পতিবার ফের জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই শুরু হয়েছে জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায়।

জম্মু-কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে আহত চার পুলিস কর্মী
  • ২৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: ফের গুলির লড়াই ভূস্বর্গে। গত চারদিন ধরে টানা তল্লাশির পর বৃহস্পতিবার ফের জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই শুরু হয়েছে জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায়। সেখানকার রাজবাগ থানা এলাকার সুফাইনের জঙ্গল এলাকায় জঙ্গিদের গতিবিধি টের পাওয়া যায়। এরপর এদিন ভোর থেকেই ওই এলাকায় বাহিনী তল্লাশি অভিযানে নামে বলে জানিয়েছেন আধিকারিকরা। সেই সময়ই জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত, লড়াই জারি রয়েছে।  গুলি বিনিময়ে ডিএসপি ধীরাজ কাটোচ সহ তিনজন পুলিস কর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি গুলির লড়াইয়ে এক জঙ্গি প্রাণ হারিয়েছে বলে খবর। যদিও বিষয়টি রাত পর্যন্ত নিশ্চিত করেনি বাহিনী।  

Advertisement

হীরানগর তহশিলের সানিয়াল গ্রামে জঙ্গিদের বিরুদ্ধে  রবিবার তল্লাশিতে নেমেছিল বাহিনী।  প্রথমে তাদের সঙ্গে গুলি বিনিময়ও হয়। কিন্তু পরে জঙ্গিরা গা ঢাকা দেওয়ায় তল্লাশির সীমা বাড়ানো হয়। এরইমধ্যে মঙ্গলবার স্থানীয় এক মহিলা পুলিসকে জানান, সেনাবাহিনীর পোশাকে দুই ব্যক্তি তাঁদের কাছে জল চেয়েছিলেন। এরপরই ওই এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়। তল্লাশির সময় দু’টি গ্রেনেড উদ্ধার হয়। নিরাপত্তা জোরদার করা হয় জম্মু-পাঠানকোট জাতীয় সড়কের সাম্বা-কাঠুয়া অংশে। বৃহস্পতিবার ভোরে সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী, পুলিস, সিআরপিএফ যৌথ অভিযান শুরু করে। প্যারো কমান্ডো, স্নিফার কুকুর নিয়ে চলে তল্লাশি। ইতিমধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি আটক করা হয়েছে তিনজন সন্দেহভাজনকে।  এদিকে, বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডেলে দাবি করেছেন, কাশ্মীরে হুরিয়তের সঙ্গে যুক্ত আরও দু’টি গোষ্ঠী সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছে। তিনি লিখেছেন, ‘নরেন্দ্র মোদি নির্মিত নতুন ভারতে আস্থা রেখে তারা।’  

Advertisement
সম্পর্কিত সংবাদ