Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

অসুস্থ হয়ে পড়ল শ্যামবাজারের স্কুলের আরও চার ছাত্রী, কারণ ঘিরে এখনও ধোঁয়াশা

এদিন স্কুলের রান্নাঘর পরীক্ষা করে দেখলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের বিশেষজ্ঞ দল। রান্নার পরিবেশ, রান্নার উপাদানের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানা গিয়েছে।

অসুস্থ হয়ে পড়ল শ্যামবাজারের স্কুলের আরও চার ছাত্রী, কারণ ঘিরে এখনও ধোঁয়াশা
  • ১১ আগস্ট, ২০২৬ ১৪:২৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আতঙ্ক ও উদ্বেগ অব্যাহত শ্যামবাজারের স্কুলে। আজ, মঙ্গলবার অসুস্থ হয়ে পড়ল পার্ক ইনস্টিটিউশন ফর গার্লস-এর আরও চার ছাত্রী। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

Advertisement

গতকাল বিকালে হঠাৎ ঘটে বিপত্তি। একসঙ্গে অসুস্থ হয়ে পড়ে শ্যামবাজারের পার্ক ইনস্টিটিউশন ফর গার্লস স্কুলের ২৪ পড়ুয়া। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। স্বস্তির খবর হল, ২১ জনই বর্তমানে ভালো আছে। তাদের আজই ছেড়ে দেওয়া হতে পারে। অন্য তিন ছাত্রীর জ্বর আছে। তাদের চিকিৎসা চলছে।

একসঙ্গে এতজন ছাত্রীর হঠাৎ অসুস্থতা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে গুঞ্জন। যদিও কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। বিষয়টির গুরুত্ব বুঝে বিশেষ তৎপর হয়েছে স্বাস্থ্য ভবনও।  এদিন স্কুলের রান্নাঘর পরীক্ষা করে দেখলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের বিশেষজ্ঞ দল। রান্নার পরিবেশ, রান্নার উপাদানের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানা গিয়েছে। 

কারণ স্পষ্ট না হলেও ভাইরাল সংক্রমণের জন্য এমন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যেখান থেকে একই সঙ্গে জ্বর আসছে এবং গ্যাসট্রাইটিস হচ্ছে। সূত্রের খবর, স্বাস্থ্য দপ্তরের একটি দল আজ হাসপাতালে যাবে। আসতে পারে নাইসেডের একটি প্রতিনিধি দলও।

Advertisement
সম্পর্কিত সংবাদ