মুম্বই: ছিল চার লেনের। আচমকাই হয়ে গেল দুই লেনের। এমন দৃশ্যই দেখা গিয়েছে মুম্বইয়ের মীরা ভায়ান্দর এলাকার একটি নবনির্মিত উড়ালপুলে। বিজেপি জোট শাসিত মহারাষ্ট্রের এমন উড়ালপুলের ছবি ও ভিডিয়ো ঘিরে নিন্দার ঝড় উঠেছে। কিছু দিন পরেই উড়ালপুলটি উদ্বোধনের কথা। যেটি আন্ধ্রেরি পশ্চিম থেকে মীরা ভায়ান্দরকে যুক্ত করেছে। ফ্লাইওভারের এমন নকশার পিছনে মুম্বই মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটিকে (এমএমআরডিএ) কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বাসিন্দারা। চার লেনের উড়ালপুল হঠাৎ দুই লেনের হয়ে যাওয়ায় নিত্যযাত্রীদের নিরাপত্তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন নাগরিকরা।



