গান্ধীনগর: ভুয়ো প্লাজমা চক্রের পর্দাফাঁস। আমেদাবাদের চাঙ্গোদর থেকে গ্রেপ্তার করা হয়েছে চক্রের চার পান্ডাকে। ধৃতরা হল দীনেশভাই মুকেশভাই চৌধুরী, জিতেন্দ্র সোলাঙ্কি, রফিক খালিফ এবং মোহন গায়কোয়াড়। পুলিশ জানিয়েছে, ব্লাড ব্যাংকের হয়ে রক্তের প্লাজমা সংগ্রহ করে বাজারে বিক্রি করত অভিযুক্তরা। বদলে ব্লাড ব্যাংকে জমা দিত স্যালাইন ওয়াটারের সলিউশন দিয়ে তৈরি ভুয়ো প্লাজমা। ওই ভুয়ো প্লাজমা ব্যবহার করে কারও শারীরিক সমস্যা দেখা দিয়েছে কি না, সেই সম্পর্কে খোঁজ শুরু করেছে পুলিশ। সম্প্রতি আমেদাবাদ রুরালের এসএইচও’র কাছে প্লাজমা বদলের একটি অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগ খতিয়ে দেখতে গিয়েই এই প্লাজমা বদল চক্র সামনে আসে।



