Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

রাশিয়ায় ছুরি হামলা, জখম চার ভারতীয়

রাশিয়ার এক বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছুরি নিয়ে হামলা! এই ঘটনায় চার ভারতীয় পড়ুয়া সহ অন্তত ছ’জন গুরুতর জখম হয়েছেন বলে খবর। আক্রান্ত পড়ুয়াদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

রাশিয়ায় ছুরি হামলা, জখম চার ভারতীয়
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মস্কো: রাশিয়ার এক বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছুরি নিয়ে হামলা! এই ঘটনায় চার ভারতীয় পড়ুয়া সহ অন্তত ছ’জন গুরুতর জখম হয়েছেন বলে খবর। আক্রান্ত পড়ুয়াদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিরা স্থিতিশীল। শনিবার ঘটনাটি ঘটেছে রাশিয়ার বাসকোর্তোস্তান রিপাবলিকের উফায়, সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হস্টেলে। এই খবরে উফায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

ভারতীয় দূতাবাস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ছুরি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ডরমেটরিতে হাজির হয় ১৫ বছর বয়সি এক কিশোর। সেখানে উপস্থিত পড়ুয়ারা প্রথমে তাকে খেয়াল করেননি। অভিযোগ, আচমকাই ছুরি হাতে কয়েকজন পড়ুয়ার উপর ঝাঁপিয়ে পড়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে ওই কিশোর। প্রাণ বাঁচাতে নিমেষে হুড়োহুড়ি পড়ে যায়। ছুরির কোপে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন অন্তত ছ’জন। হামলার খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই হস্টেলে পৌঁছায় পুলিশ। কিন্তু তাকে আটক করতে বেগ পেতে হয়। রাশিয়ার অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র মেজর জেনারেল ইরিনা ভল্ক বলেন, ‘গ্রেপ্তারের সময়ে অভিযুক্ত লাগাতার বাধা দেওয়ার চেষ্টা করে। সেই সময়ে দু’জন পুলিশকর্মী ছুরির আঘাতে জখম হন। অভিযুক্ত নিজেও নিজের শরীরে আঘাত করেছে।’ ভারতীয় দূতাবাসের তরফে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। ওই হামলাকারী নিষিদ্ধ নব্য-নাৎসি সংগঠনের সঙ্গে যুক্ত বলে খবর।

Advertisement
সম্পর্কিত সংবাদ