Bartaman Logo
১ আগস্ট, ২০২৬

জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মর্মান্তিক মৃত্যু ৪ জনের

নির্মীয়মাণ বাড়ির জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে মৃত্যু হল তিন শ্রমিক ও এক স্থানীয় বাসিন্দার।

জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মর্মান্তিক মৃত্যু ৪ জনের
  • ১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: নির্মীয়মাণ বাড়ির জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে মৃত্যু হল তিন শ্রমিক ও এক স্থানীয় বাসিন্দার। শুক্রবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে অসমের কাছাড় জেলার মাছিমপুরের কুমারপাড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্যাঙ্কে নেমে অচেতন হয়ে পড়েন এক শ্রমিক। তাঁকে উদ্ধার করতে ভেতরে নামেন আরও দুই শ্রমিক। পরে এক স্থানীয় বাসিন্দা। তাঁরাও ভিতরে জ্ঞান হারান। পুলিশ, উদ্ধারকারী দল পৌঁছানোর আগে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা চারজনকেই মৃত ঘোষণা করেন।  মৃতদের নাম নীলয় পাল, দেবাশিস পাল, নন্দন পাল ও সম্পু পাল। স্থানীয়দের মতে, জলের ট্যাঙ্কটি বিষাক্ত গ্যাসে ভরতি ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ