Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

দু’দিনের বদলে চারদিন হাট: ক্ষুব্ধ শান্তিপুরের তাঁতশিল্পী-ব্যবসায়ীরা

সপ্তাহে চার দিন হাট হলে আমরা বসব না। এমনই দাবি জানালেন শান্তিপুরের ‘ঘোষের তাঁত কাপড়ের হাটে বসা তাঁতশিল্পী ও ব্যবসায়ীরা।

দু’দিনের বদলে চারদিন হাট: ক্ষুব্ধ শান্তিপুরের তাঁতশিল্পী-ব্যবসায়ীরা
  • ৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রানাঘাট: সপ্তাহে চার দিন হাট হলে আমরা বসব না। এমনই দাবি জানালেন শান্তিপুরের ‘ঘোষের তাঁত কাপড়ের হাটে বসা তাঁতশিল্পী ও ব্যবসায়ীরা। অতিরিক্ত আরও দু’দিন হাট বসানোয় তাঁদের ব্যবসার ক্ষতি হচ্ছে বলে শনিবার তাঁরা শান্তিপুর থানার দ্বারস্থ হন। সেইসঙ্গে হাটের চালাতে বসার জন্য মালিককে দেওয়া অগ্রিম টাকা ফেরত দেওয়ার দাবি জানান তাঁরা। 

Advertisement

শান্তিপুরের ‘ঘোষের তাঁত কাপড়ের হাট প্রথমে বৃহস্পতি ও রবিবার বসত। এখন বুধ ও শনিবারও হাট বসাচ্ছেন হাটের মালিক। এই ঘটনায় বৃহস্পতি ও রবিবার হাটে আসা তাঁতশিল্পী ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁদের অভিযোগ, আরও অতিরিক্ত দু’দিন হাট বসানোয় তাঁদের বেচাকেনা কমে গিয়েছে। এই পরিস্থিতিতে তাঁরা শান্তিপুর থানার দ্বারস্থ হয়েছেন।
তাঁদের অভিযোগ, শান্তিপুর ‘ঘোষের তাঁত কাপড়ের হাটে’র মালিক বিভাস ঘোষ সপ্তাহে দু’দিনের পরিবর্তে চার দিন হাট বসানোয় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন। এর প্রতিবাদ করায় হাট মালিক তাঁদের হাট থেকে উচ্ছেদ করার হুমকি দিচ্ছেন। ব্যবসায়ীরা জানান, কোনো চুক্তিপত্র ছাড়াই এতদিন কুপনের মাধ্যমে আমাদের থেকে চালায় বসার জন্য টাকা নেওয়া হয়েছে। তখন বলা হয়েছিল, সপ্তাহে দু’দিন হাট বসবে। সে জন্য আমরা চালা ভাড়া নিয়েছিলাম। এখন দেখছি, সপ্তাহে চার দিন হাট বসাচ্ছেন। আমরা চাই, আমাদের কাছ থেকে চালায় বসার জন্য যে টাকা নেওয়া হয়েছিল তা হাট মালিক ফেরত দিয়ে দিক। হাটের মালিক বিভাস ঘোষকে এ বিষয়ে জানার জন্য ফোন করা হলে তাঁকে ফোনে পাওয়া যায়নি। তাঁকে হোয়াটসঅ্যাপে মেসেজ করা হলেও কোনো উত্তর দেননি।

Advertisement
সম্পর্কিত সংবাদ