Bartaman Logo
২৬ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়মাটাংয়ে চার দিনের বাটারফ্লাই ওয়াচিং ক্যাম্পের আসর, শুরু ৭ মে, দেখা মিলতে পারে ছ’শোর বেশি প্রজাতির প্রজাপতি

জীব বৈচিত্র্যে দেশের অন্যতম সেরা জঙ্গল আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্প। বক্সার জীব বৈচিত্র্যের মধ্যে অন্যতম পালক নানা রং বেরংয়ের বাহারী প্রজাপতি।

রায়মাটাংয়ে চার দিনের বাটারফ্লাই ওয়াচিং ক্যাম্পের আসর, শুরু ৭ মে, দেখা মিলতে পারে ছ’শোর বেশি প্রজাতির প্রজাপতি
  • ৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: জীব বৈচিত্র্যে দেশের অন্যতম সেরা জঙ্গল আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্প। বক্সার জীব বৈচিত্র্যের মধ্যে অন্যতম পালক নানা রং বেরংয়ের বাহারী প্রজাপতি। হিমালয়ের সিঞ্চুলা রেঞ্জে ভুটানের পাদদেশে ডানা মেলে উড়ে যাওয়া প্রজাপতি দেখতে দেশ-বিদেশের পর্যটকরা ছুটে আসেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের বাটারফ্লাই পার্কে। প্রজাপতিদের হাতছানিতে এবারও পর্যটকরা আসছেন বক্সায়। এ বছর বাটারফ্লাই ওয়াচিং ক্যাম্পের আসর বসছে বক্সার জঙ্গল ঘেরা পর্যটন কেন্দ্র রায়মাটাংয়ে। হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন ৭ থেকে ১০ মে চার দিনের এই প্রজাপতি দর্শণের আসর বসানোর উদ্যোগ নিয়েছে। সহযোগিতায় থাকছে বক্সা কর্তৃপক্ষ। উপস্থিত থাকবেন বনদপ্তরের বর্তমান ও অবসরপ্রাপ্ত অফিসাররাও। 

Advertisement

হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর অনিমেষ বসু জানান, এবার রায়মাটাংয়ে বাটারফ্লাই ওয়াচিং ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভুটানের পাদদেশে বাটারফ্লাই ওয়াচিং ক্যাম্পের জন্য রায়মাটাং আদর্শ জায়গা। সেই কারণে ওই এলাকাকে বেছে নেওয়া হয়েছে। ক্যাম্পে বনদপ্তরের অফিসাররাও থাকবেন। 
এদিকে, বনদপ্তরের রেকর্ডেই উল্লেখ আছে বক্সা ব্যাঘ্র প্রকল্পে বর্তমানে ৪৫০ প্রজাতির প্রজাপতি রয়েছে। যা দেশের অন্য কোনো জঙ্গলে আর নেই। যদিও এই রেকর্ডের বাইরে আরও বেশি প্রজাতির প্রজাপতি রয়েছে বক্সার জঙ্গলে। সাধারণত হিমালয় সংলগ্ন ভুটান, নেপাল, মায়ানমার ও দেশের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির জঙ্গলে যে সমস্ত প্রজাতির প্রজাপতির দেখা মেলে তার সবই রয়েছে বক্সার জঙ্গলে। 
রাজাভাতখাওয়া বাটারফ্লাই পার্কের ইনচার্জ তমোঘ্ন সেনগুপ্ত বলেন, আমাদের বনদপ্তরের রেকর্ডে বক্সায় ৪৫০ প্রজাতির প্রজাপতি রয়েছে। তবে এই রেকর্ডের বাইরে বক্সায় ৬০০’রও বেশি প্রজাতির প্রজাপতি আছে। সেই জন্য এই ধরনের বাটারফ্লাই ওয়াচিং ক্যাম্প আরও বেশি করে হওয়া উচিত। পর্যটকদের ও বক্সার জীব বৈচিত্র্য জানার স্বার্থেও এই ধরনের বাটারফ্লাই ক্যাম্প ঘন ঘন করা দরকার। রায়মাটাংয়ে বাটারফ্লাই ওয়াচিং ক্যাম্পে অংশ নেওয়া সদস্যরা একদিন রাজাভাতখাওয়ায় বনদপ্তরের বাটারফ্লাই পার্কেও ঘুরতে আসতে পারবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ