Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

চার পদে চিঁড়ে

চার পদে চিঁড়ে
  • ২৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ভাজা বা পোলাও ছাড়াও চিঁড়ে দিয়ে বানিয়ে নিতে পারেন নোনতা, মিঠে নানা পদ। অতিথি আপ্যায়নেও পদগুলো অনন্য।

Advertisement

চিঁড়ের কাটলেট

উপকরণ: চিঁড়ে:১ কাপ, আলু সেদ্ধ ১টা, আদা লঙ্কা বাটা ১ চামচ, ভাজা মশলা গুঁড়ো ১ টেবিল চামচ,(ধনে, জিরে, লঙ্কা, মৌরি, ছোট এলাচ, দারচিনি, গোলমরিচ ১ চামচ করে) বাদাম ভাজা ৫০ গ্ৰাম, নুন, চিনি স্বাদমতো, বিস্কুটের গুঁড়ো  কাপ, ময়দা 
১ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, লঙ্কা গুঁড়ো ১ চা চামচ, তেল পরিমাণ মতো। 

প্রণালী:  চিঁড়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখুন। আলু সেদ্ধ করে মেখে নিন। কড়াইতে দু’চামচ তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিন। তাতে আদা, লঙ্কা, রসুন বাটা দিয়ে একে একে সব মশলা, নুন, চিনি দিয়ে মাখা আলু ও চিঁড়ে দিন। পুরোটা ভালোভাবে কষিয়ে নিন। ভাজা বাদাম দিয়ে নাড়াচাড়া করে ভাজামশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন। এবার কাটলেটের আকারে গড়ে নিন। এরপর একটা থালায় ময়দা নিন। বাটিতে তিন চামচ কর্নফ্লাওয়ার, নুন, গোলমরিচ গুঁড়ো ও পরিমাণ মতো জল দিয়ে ভালো করে গুলে রাখুন। এবার কাটলেটগুলো নিয়ে ময়দায় কোট করে কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়োয় কোট করে নিন। এই পদ্ধতিটি  দু’বার করতে হবে। নাহলে কাটলেট ভাজার সময় ভেঙে যেতে পারে। এরপর ননস্টিক প্যানে গরম করে ডুবো তেলে কাটলেট ভেজে তুলে নিন। গরম গরম পরিবেশন করুন স‍্যালাড, কাসুন্দি ও স্যস সহ।

চিঁড়ের প্যানকেক

উপকরণ: চিঁড়ে ১ কাপ, সুজি  কাপ, 
টকদই ১ কাপ, চালের গুঁড়ো ২ চামচ, নুন, চিনি স্বাদমতো, পেঁয়াজ কুচি, সব্জি কয়েক রকম  কাপ, সাদা তেল পরিমাণ মতো। 

প্রণালী: চিঁড়ে ধুয়ে নিন। জল দিয়ে মিক্সিতে বেটে নিন। একটা পাত্রে ঢেলে তাতে টকদই, সুজি মিশিয়ে নিন। আধ ঘণ্টা ঢাকা দিয়ে রাখুন। তাতে চালের গুঁড়ো, নুন, চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। প্যানে অল্প তেল ব্রাশ করে মিশ্রণটা চারপাশে হাতায় করে নিয়ে গোলাকারে ছড়িয়ে দিন। উপর থেকে গাজর কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি ছড়িয়ে আঁচ মাঝারি করে দু’পিঠ ভেজে নিন। মেয়োনিজের সঙ্গে পরিবেশন করুন।

চিঁড়ের পায়েস 

উপকরণ: চিঁড়ে ১০০ গ্ৰাম, দুধ ৭৫০ মিলি, ঘি ১চামচ, চিনি ২৫০ গ্ৰাম, গুঁড়ো দুধ ৩ টেবিল চামচ, কিশমিশ ১০-১৫টা, কাজু বাদাম ১০-১২টা, ছোট এলাচ ২টো।

প্রণালী: চিঁড়ে ধুয়ে জল ঝরিয়ে নিন। প‍্যানে ঘি গরম করে কাজু ভেজে তুলে নিন। দুধ ঘন করে এলাচ দিয়ে ফুটতে দিন। চিঁড়ে দিন। কম আঁচে মাঝে মাঝে নাড়াচাড়া করে নিন। গুঁড়ো দুধ তরল দুধে গুলে মিশিয়ে দিন। চিনি ও ভেজে রাখা কাজু বাদাম, কিশমিশ দিন। ঘন হলে নামিয়ে নিন।

চিঁড়ের তক্তি

উপকরণ: চিঁড়ে: ২ কাপ, নারকেল কোরা ১ কাপ, চিনি ১ কাপ, ছোট এলাচ গুঁড়ো ১ চামচ

প্রণালী: প্রথমে চিঁড়ে মচমচে করে ভেজে গুঁড়ো করে নিন। প্যানে নারকেল কোরা, চিনি, চিঁড়ে, এলাচ গুঁড়ো সব মিশিয়ে মাঝারি থেকে কম আঁচে নাড়াচাড়া করে নিন। মিশ্রণটি ভালোভাবে মিশে গেলে ঘি মাখানো থালায় ছড়িয়ে‌ দিন। ঠান্ডা হয়ে গেলে বরফির আকারে বা পছন্দমতো আকারে কেটে পরিবেশন করুন।

দেবারতি রায়

Advertisement
সম্পর্কিত সংবাদ