Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ওপারে ফিরতে গিয়ে বনগাঁয় ধৃত চার বাংলাদেশি নাগরিক

চোরাপথে ভারতে এসে বনগাঁ থানার পুলিসের হাতে ধৃত চার বাংলাদেশি নাগরিক।

ওপারে ফিরতে গিয়ে বনগাঁয় ধৃত চার বাংলাদেশি নাগরিক
  • ৩০ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: চোরাপথে ভারতে এসে বনগাঁ থানার পুলিসের হাতে ধৃত চার বাংলাদেশি নাগরিক। মঙ্গলবার সকালে বনগাঁ মতিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে পুলিস তাঁদের গ্রেপ্তার করে। ধৃতদের মধ্যে তিনজন মহিলা ও একজন পুরুষ। পুলিস সূত্রে জানা গিয়েছে, কাজের খোঁজে দালাল মারফত কয়েক মাস আগে ভারতে এসেছিলেন তাঁরা। এদিন বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে মতিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এসেছিলেন। ঘোরাঘুরি করতে দেখে টহলরত পুলিসকর্মীরা তাঁদের আটক করেন। জিজ্ঞাসাবাদ করতেই তাঁদের আসল পরিচয় জানা যায়। ধৃতদের নাম সুমি মোল্লা,  সাবিনা মোল্লা, আলিফা মোল্লা ও বিফলব মোল্লা। বাড়ি বাংলাদেশের যশোর ও নড়াইল জেলায়। মঙ্গলবার ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিস হেফাজতের নির্দেশ দেন। এই চারজন যে দালালের হাত ধরে এদেশে এসেছিলেন, তাঁর খোঁজ চালাচ্ছে পুলিস।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ