Bartaman Logo
৩০ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূল-বিজেপির সংঘর্ষ, গ্রেপ্তার চার

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে গ্রেপ্তার চার। ঘটনাটি ঘটেছে শনিবার সন্দেশখালির জালিয়াখালিতে। এতে আহত হন উভয়পক্ষের দশজন। দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ জানায়।

তৃণমূল-বিজেপির সংঘর্ষ, গ্রেপ্তার চার
  • ২১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: তৃণমূল ও বিজেপির সংঘর্ষে গ্রেপ্তার চার। ঘটনাটি ঘটেছে শনিবার সন্দেশখালির জালিয়াখালিতে। এতে আহত হন উভয়পক্ষের দশজন। দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ জানায়। তার ভিত্তিতে পুলিস শনিবার গভীর রাতে সন্দেশখালি এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা হল তৃণমূল সমর্থক খাদেম মোল্লা ও সেকেন্দার মোল্লা এবং বিজেপির সমর্থক ইয়াকুব বৈদ্য ও আলমগির বৈদ্য। তাদেরকে রবিবার বসিরহাট আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। জানা গিয়েছে, শনিবার সকাল ন’টা নাগাদ ওয়াকফ বিল নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। সেখান থেকে দুই পক্ষই একে অপরের উপরে লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ