Bartaman Logo
২৮ সেপ্টেম্বর, ২০২৬

প্রসূতিকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ, মহারাষ্ট্রে গ্রেপ্তার ৪

অচৈতন্য প্রসূতিকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগে গ্রেপ্তার চার। ঘটনাটি মহারাষ্ট্রের ধুলে জেলাতে। পুলিশ সূত্রে খবর, ধুলে-সোলাপুর হাইওয়ের কাছে গরাতার বাড়ি এলাকায় এক প্রসূতি মহিলার দগ্ধ দেহ উদ্ধার হয়।

প্রসূতিকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ, মহারাষ্ট্রে গ্রেপ্তার ৪
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ধুলে (মহারাষ্ট্র): অচৈতন্য প্রসূতিকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগে গ্রেপ্তার চার। ঘটনাটি মহারাষ্ট্রের ধুলে জেলাতে। পুলিশ সূত্রে খবর, ধুলে-সোলাপুর হাইওয়ের কাছে গরাতার বাড়ি এলাকায় এক প্রসূতি মহিলার দগ্ধ দেহ উদ্ধার হয়। তদন্তে নেমে ১১ ঘণ্টার সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করেন তদন্তকারীরা। তাতে অহিল্যানগর জেলার জামখাদ এলাকায় একটি সন্দেহভাজন গাড়ির হদিশ মেলে। তদন্তে জানা যায়, মৃত মহিলার নাম পিংকি হনুমন্ত কাতকা। ব্যক্তিগত বচসার জেরে বিদ জেলার একটি সাংস্কৃতিক কেন্দ্রে তাঁকে নিগ্রহ করে অভিযুক্তরা। তাতে অজ্ঞান হয়ে যান প্রসূতি। তিনি বেঁচে থাকলেও অভিযুক্তরা মনে করে, মহিলা মারা গিয়েছেন। তাই দেহ লোপাট করতে পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেয় তারা। সেইমতো গাড়ি করে ধুলেতে নিয়ে গিয়ে পেট্রল ঢেলে মহিলাকে পুড়িয়ে ফেলে অভিযুক্তরা। ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ