Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বন্দুক, গুলি সহ আন্তর্জাতিক সমুদ্রসীমায় ধৃত চার

আন্তর্জাতিক সামুদ্রিক সীমারেখায় অভিযান চালিয়ে প্রচুর গুলি, বন্দুক সহ চারজনকে গ্রেপ্তার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিরক্ষা মন্ত্রক থেকে জানানো হয়েছে, বুধবার ওই অভিযান চালানো হয়েছিল।

বন্দুক, গুলি সহ আন্তর্জাতিক সমুদ্রসীমায় ধৃত চার
  • ২৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: আন্তর্জাতিক সামুদ্রিক সীমারেখায় অভিযান চালিয়ে প্রচুর গুলি, বন্দুক সহ চারজনকে গ্রেপ্তার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিরক্ষা মন্ত্রক থেকে জানানো হয়েছে, বুধবার ওই অভিযান চালানো হয়েছিল। ধৃতরা একটি মাছ ধরার নৌকায় অস্ত্র ও গোলাবারুদ পাচারের ছক কষেছিল। ধৃতরা সকলেই ভারতীয়। ওই মাছধরা নৌকাটি বুধবার ভোরে ঝড়খালি খাঁড়ি থেকে রওনা দিয়েছিল। কেন্দ্রীয় গোয়েন্দাদের নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উপকূলরক্ষী বাহিনীর জওয়ানরা সন্দেহভাজন নৌকাটিকে শনাক্ত ও আটক করে। তারপর তল্লাশি চালাযনো হয়। ভিতরে লুকিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র এবং প্রচুর গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। জানা গিয়েছে, প্রচুর গোলাবারুদের সঙ্গে পাঁচটি বন্দুক উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিনটি এক নলা বন্দুক এবং দু’টি দোনলা বন্দুক।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ