Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পথশ্রীতে রাস্তার জন্য সওয়া চার কোটি বরাদ্দ, কাজ শুরু এমাসেই

পথশ্রী প্রকল্পে হুগলির পাণ্ডুয়া ব্লকে সওয়া চার কোটি টাকার রাস্তা তৈরি হবে। এই কাজের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। বিধানসভা নির্বাচন ঘোষণার আগেই এই কাজ শুরুর ইঙ্গিত মিলেছে হুগলি জেলা পরিষদ সূত্রে।

পথশ্রীতে রাস্তার জন্য সওয়া চার কোটি বরাদ্দ, কাজ শুরু এমাসেই
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পথশ্রী প্রকল্পে হুগলির পাণ্ডুয়া ব্লকে সওয়া চার কোটি টাকার রাস্তা তৈরি হবে। এই কাজের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। বিধানসভা নির্বাচন ঘোষণার আগেই এই কাজ শুরুর ইঙ্গিত মিলেছে হুগলি জেলা পরিষদ সূত্রে। ফলে, মার্চের শেষে বা এপ্রিলে নয়া রাস্তা ব্যবহারের সুযোগ পাবেন পাণ্ডুয়াবাসী। এই কাজের অনুমোদন মেলায় খুশি এলাকার বাসিন্দারা। ২০২৫ সালের ডিসেম্বরে গ্রামোন্নয়নের লক্ষ্যে একগুচ্ছ রাস্তা সংস্কারের কাজ হাতে নিয়েছিল পাণ্ডুয়া পঞ্চায়েত সমিতি। তারপরেই পথশ্রীতে রাস্তার অনুমোদন মেলায় ব্লক জুড়ে উন্নয়নের কাজ নতুন মাত্রা পাচ্ছে।

Advertisement

এনিয়ে হুগলি জেলা পরিষদের মেন্টর সুবীর মুখোপাধ্যায় বলেন, উন্নত ও আধুনিক আটটি নতুন রাস্তা হবে পাণ্ডুয়া ব্লকে। তারজন্য পথশ্রী প্রকল্প থেকে রাজ্য সরকার ৪ কোটি ১৮ লক্ষ ২০ হাজার ৭৮৭ টাকা বরাদ্দ করেছে। আমরা টেন্ডার প্রক্রিয়া শেষ করে কাজের অনুমোদন দিয়েছি। দ্রুত কাজ শুরু হয়ে যাবে। পাণ্ডুয়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি তথা তৃণমূলের হুগলি জেলার অন্যতম সম্পাদক সঞ্জয় ঘোষ বলেন, রাজ্য সরকার, জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি পাণ্ডুয়ায় নিবিড় উন্নয়নের কাজ করছে। পথশ্রী প্রকল্পের রাস্তা খুবই উন্নত ও আধুনিক। বাসিন্দারাও এই কাজে খুশি। যদিও গোটা বিষয়টিকে কটাক্ষ করেছেন পাণ্ডুয়ার প্রাক্তন বিধায়ক তথা সিপিএম নেতা আমজাদ হোসেন। তিনি বলেন, তৃণমূলের উন্নয়ন মানে নেতাদের ব্যক্তিগত উন্নয়নের পথ প্রশস্ত হওয়া। ভোটের আগে নাগরিক উন্নয়নের নামে কী কী করা হচ্ছে, সেদিকে আমাদের নজর থাকবে। তৃণমূলের পাণ্ডুয়া ব্লকের সভাপতি আনিসুল ইসলাম বলেন, নাগরিকদের ভালো হোক, গ্রামের উন্নয়ন হোক, সেটা বামেরা কখনও চায়নি। মানুষের কাছে প্রত্যাখ্যাত হওয়ার পরেও ওদের স্বভাব বদলায়নি। আমরা উন্নয়নের পক্ষে ছিলাম এবং থাকব।
২০১১ সালে বিধানসভা নির্বাচনে বাংলায় সবুজ সুনামি হলেও পাণ্ডুয়ার ‘লালগড়’ অক্ষত ছিল। এমনকী পরবর্তী নির্বাচনেও সিপিএমের আমজাদ হোসেন পাণ্ডুয়ায় জয়ী হন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে বামেদের ভরাডুবি হয়। সেবারই প্রথম পাণ্ডুয়ার দখল পায় তৃণমূল। ২০১১ সাল থেকে পাণ্ডুয়াকে উন্নয়নের বৃত্তে রাখা হলেও ২০২১ সাল থেকে বাড়তি নজর দিয়েছে রাজ্যের শাসকদল। ফের একটি বিধানসভা নির্বাচন এসে গেল। ফলে, পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদ, এমনকি, রাজ্য সরকারের বিবিধ প্রকল্পের তালিকায় পাণ্ডুয়ার নাম উপরের দিকেই থাকছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ