Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অশোকনগরে রাস্তা সহ নানা প্রকল্পের শিলান্যাস, খরচ হবে সাড়ে ১৪ কোটি

সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে অশোকনগর বিধানসভার অন্তর্গত হাবড়া ২ নম্বর ব্লকে সাড়ে ১৪ কোটির বেশি টাকায় গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের সূচনা হল।

অশোকনগরে রাস্তা সহ নানা প্রকল্পের শিলান্যাস, খরচ হবে সাড়ে ১৪ কোটি
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে অশোকনগর বিধানসভার অন্তর্গত হাবড়া ২ নম্বর ব্লকে সাড়ে ১৪ কোটির বেশি টাকায় গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের সূচনা হল। ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতে মোট ২৯টি রাস্তা, ড্রেন ও কালভার্ট নির্মাণ ও সংস্কার প্রকল্পের উদ্বোধন হয়েছে। উপস্থিত ছিলেন বিধায়ক নারায়ণ গোস্বামী সহ ব্লক প্রশাসন ও পঞ্চায়েতের আধিকারিকরা। ফলে পঞ্চায়েত এলাকার চিত্র অনেকটাই বদলে যাবে বলেই আশাবাদী প্রশাসন।

Advertisement


জানা গিয়েছে, রাজ্য সরকারের তহবিল থেকে শ্রীকৃষ্ণপুর, দিঘরা-মালিকবেড়িয়া, গুমা ১, গুমা ২, বেড়াবেড়ি, ভুরকুণ্ডা সহ একাধিক পঞ্চায়েত এলাকায় কংক্রিট, পিচ, রাস্তা মেরামতি, কভার ড্রেন নির্মাণ, গার্ডওয়াল-সহ রাস্তা সংস্কার এবং কালভার্ট পুনর্নির্মাণ হবে। ব্যয় হবে ১৪ কোটি ৬২ লক্ষ টাকা। প্রশাসনের দাবি, বর্ষাকালে জল জমে থাকা ও ভাঙাচোরা রাস্তায় যাতায়াতের দীর্ঘদিনের সমস্যা দূর করতেই এই উদ্যোগ। নতুন প্রকল্প বাস্তবায়িত হলে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা যেমন উন্নত হবে, তেমনি জলনিকাশি সমস্যারও সমাধান হবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ষাকালে জল জমে থাকা, কাঁচা রাস্তায় চলাচলের সমস্যা এবং দুর্বল নিকাশি ব্যবস্থার কারণে সাধারণ মানুষকে যে ভোগান্তির শিকার হতে হত। প্রকল্পগুলি বাস্তবায়িত হলে তার অনেকটাই কমবে। বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, গ্রামীণ অর্থনীতি ও দৈনন্দিন যাতায়াত ব্যবস্থাকে আরও শক্তিশালী করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ২৯টি প্রকল্পের কাজ ধাপে ধাপে সম্পন্ন হলে বৃহত্তর অশোকনগরের মানুষের সমস্যার সমাধান হবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ