Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মুর্শিদাবাদের প্রসাদপুরে নিকাশিনালার শিলান্যাস

সোমবার মুর্শিদাবাদ থানার প্রসাদপুর পঞ্চায়েতে বাদল মণ্ডলের বাড়ি থেকে আসগার শেখের বাড়ি অবধি ৫০০ মিটার নিকাশিনালার কাজের শিলান্যাস হল।

মুর্শিদাবাদের প্রসাদপুরে নিকাশিনালার শিলান্যাস
  • ২৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, লালবাগ: সোমবার মুর্শিদাবাদ থানার প্রসাদপুর পঞ্চায়েতে বাদল মণ্ডলের বাড়ি থেকে আসগার শেখের বাড়ি অবধি ৫০০ মিটার নিকাশিনালার কাজের শিলান্যাস হল। জেলা পরিষদের টাকায় খুব তাড়াতাড়ি নালাটি তৈরি শুরু হবে। 

Advertisement

এই কাজের জন্য ৪১লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। এদিন শিলান্যাস অনুষ্ঠানে মুর্শিদাবাদ জেলা পরিষদের দুই সদস্য সুষমা দাস ও মকরেব সরকার, মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আবু তালেব শেখ, প্রসাদপুর পঞ্চায়েতের প্রধান জেসমিনা বিবি সহ অন্যরা উপস্থিত ছিলেন। নিকাশিনালা তৈরির কাজের শিলান্যাস হওয়ায় এলাকায় খুশির হাওয়া ছড়িয়েছে।
মকরেব সরকার বলেন, নিকাশিনালা না থাকায় একটু বৃষ্টি হলেই রাস্তায় জল জমে থাকত। ফলে পথচারীদের চরম ভোগান্তির মুখে পড়তে হতো। এখানে একটি স্কুল রয়েছে। সেই স্কুলের সামনে জল জমে থাকায় শিক্ষক ও পড়ুয়াদের সমস্যায় পড়তে হতো। নিকাশিনালা তৈরি হলে সমস্যার স্থায়ী সমাধান হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ