Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

জনকল্যাণ শিবির থেকে বিলি জয় বাংলা স্ট্যাম্প দেওয়া ফর্ম! জেলাশাসকদের সতর্ক করল নবান্ন

বার্ধক্য ভাতার ফর্মে জয় বাংলা স্ট্যাম্প! মঙ্গলবার রাজ্যের বিভিন্ন জায়গায় জনকল্যাণ শিবিরে বার্ধক্য ভাতার পুরনো ফর্ম, যাতে জয় বাংলা লোগো রয়েছে, সেগুলি বিলির অভিযোগ উঠেছে।

জনকল্যাণ শিবির থেকে বিলি  জয় বাংলা স্ট্যাম্প দেওয়া ফর্ম! জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
  • ১৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বার্ধক্য ভাতার ফর্মে জয় বাংলা স্ট্যাম্প! মঙ্গলবার রাজ্যের বিভিন্ন জায়গায় জনকল্যাণ শিবিরে বার্ধক্য ভাতার পুরনো ফর্ম, যাতে জয় বাংলা লোগো রয়েছে, সেগুলি বিলির অভিযোগ উঠেছে। এমন ঘটনা কেন ঘটল, জেলাশাসকদের কাছে তা জানতে চেয়েছে নবান্ন। আজ বুধবার যেন সেই ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেই বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। মঙ্গলবার, জনকল্যাণ শিবির নিয়ে একটি বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মুখ্যসচিব মনোজ আগরওয়াল। সেই বৈঠকে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে জেলাশাসকরা উপস্থিত ছিলেন। গত দুদিন ধরে চলছে জনকল্যাণ শিবির। আজ, বুধবার যার শেষ দিন। কিন্তু গত দুদিনের শিবিরে বয়স্ক এবং মহিলাদের এসে কেন এত রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হল, কেন এত ভোগান্তি হল তাঁদের, সেই বিষয়ে জেলাশাসকদের কাছে জানতে চাওয়া হয় বৈঠকে। আজ যেন তেমন পরিস্থিতি তৈরি না হয়, সেই বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। এক একটি আবেদনপত্রের জন্য কেন এত সময় লাগছে তাও উঠে আসে আলোচনায়। জেলাশাসকদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। পাশাপাশি, অন্নপূর্ণা যোজনা সহ যে সমস্ত প্রকল্পের সুবিধা শিবির থেকে পাওয়ার কথা, বেশ কিছু জায়গা থেকে অভিযোগ এসেছে সেগুলির আবেদন পত্র ঠিকমতো পাননি উপভোক্তারা। সেটা কেন হল, আজকে যেন তেমন ঘটনা না ঘটে, সেই বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে জেলাশাসকদের। বৈঠকের জেরে রাতেই জেলাশাসকরা প্রয়োজনীয় কাজে নেমে পড়েন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ