Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অযোগ্য শিক্ষকদের তালিকায় সাগরে তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতির নাম

সাগরে খোঁজ মিলল বেশ কয়েকজন ‘অযোগ্য’ শিক্ষকের। তাঁদের মধ্যে একজন তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি বিভাস মণ্ডল।

অযোগ্য শিক্ষকদের তালিকায় সাগরে  তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতির নাম
  • ৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: সাগরে খোঁজ মিলল বেশ কয়েকজন ‘অযোগ্য’ শিক্ষকের। তাঁদের মধ্যে একজন তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি বিভাস মণ্ডল। আরও দু’জন আছেন যাঁরা তৃণমূলের দখলে থাকা কমলপুর সমবায় সমিতির কার্যকরী কমিটির সদস্য সত্যেন জানার ছোট ছেলে ও বড় বউমা। যদিও সমবায়ে কোনও রাজনৈতিক ব্যাপার নেই বলে দাবি করেছেন সত্যেনবাবু। ইতিমধ্যেই অযোগ্য শিক্ষকদের খবর জানাজানি হতেই সাগর ব্লক জুড়ে শোরগোল পড়ে গিয়েছে।

Advertisement

সূত্রের খবর, একসময় সাগরের ধবলাটের বুথ সভাপতি ছিলেন বিভাসবাবু। তবে তিনি এখন কোনও দলের সঙ্গে যুক্ত নন বলে দাবি করেছেন। তিনি  স্থানীয় একটি স্কুলে জীবনবিজ্ঞানের শিক্ষক ছিলেন। এসএসসি যে লিস্ট প্রকাশ করেছে তাতে ৩১৭ নম্বরে নাম রয়েছে তাঁর। বিভাসবাবু বলেন, ‘কাউকে টাকা দিয়ে চাকরি পাইনি। কিন্তু নতুন করে নিয়োগ পরীক্ষার কয়েকদিন আগে দেখছি এসএসসি এই তালিকা প্রকাশ করেছে। তাতে আমার নাম আছে! এই তালিকার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে।’ এদিকে, ওই সমবায়ের সদস্যের ছেলে বিশ্বনাথ জানা ও বউমা সুষমা দাস অযোগ্যদের প্রকাশিত তালিকায় যথাক্রমে ৩১০ ও ১৬৬০ নম্বরে রয়েছে। তাঁরা কোনও প্রতিক্রিয়া না দিলেও সত্যেনবাবু বলেন, ‘এই তালিকায় কী করে নাম এল জানি না। কাউকে  টাকা দিয়ে ওরা চাকরি পায়নি। যা হয়েছে তার জন্য পর্ষদ দায়ী।’

Advertisement
সম্পর্কিত সংবাদ